শিক্ষার্থীদের শিয়াল বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। আবাসিক হলের ফি বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ নিয়ে উত্তপ্ত কলেজ ক্যাম্পাস।আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কলেজ শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা জানিয়েছেন, হঠাৎ করে বিদ্যুৎ ও গ্যাস বিলের নামে হল ফি এক হাজার টাকা বাড়ানো হয়েছে, যা তাদের জন্য বাড়তি চাপ। এ কারণে তারা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্য...