Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

আতাউর রহমানকে বিকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:২৪
আতাউর রহমানকে বিকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

মঞ্চসারথি আতাউর রহমান। ছবি : সংগৃহীত।

দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, মঞ্চসারথি আতাউর রহমানের মরদেহ আজ মঙ্গলবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ ও তার সহকর্মীরা।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জীদ জানিয়েছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেছে।

এর আগে, বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে মরহুমের নিজ বাসভবনসংলগ্ন খোলামাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আতাউর রহমানের মেয়ে শর্মিষ্ঠা রহমান জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন শেষে বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে, সোমবার (১১ মে) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই নাট্যজন। তার প্রয়াণে অভিনয় শিল্পী সংঘ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। মঞ্চনাটকের পাশাপাশি নির্দেশক ও লেখক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল।

তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের সাবেক সভাপতি ছিলেন।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটককে আধুনিক রূপ দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে তিনি ‘একুশে পদক’ এবং ২০২১ সালে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

রাজধানীমৃত্যুশ্রদ্ধাশহীদ মিনার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise