লালবাগে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার কর্মী আহত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)।
লালবাগ ফায়ার সার্ভিসের লিডার এনামুল হক জানান, ইসলামবাগের ওই প্লাস্টিক গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আগুন নেভানোর কাজ করার সময় তাদের দুজন কর্মী আহত হন। পরে রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আহত দুই ফায়ার কর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।



