Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ৮২ শতাংশ সাক্ষ্যই বাকি

  • ১০৪ জনের মধ্যে মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ
মাসুদ রানা
মাসুদ রানা
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭
শেয়ার করুন:
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ৮২ শতাংশ সাক্ষ্যই বাকি

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক নিহতের এক যুগের বেশি পেরিয়ে গেল। আনুষ্ঠানিক বিচারও শুরু হয়েছে প্রায় ১১ বছর। অথচ এই সময়ে মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। অভিযোগপত্রে উল্লিখিত ৮৫ জনের সাক্ষ্য এখনো শেষ হয়নি, যা মোট সাক্ষীর প্রায় ৮২ শতাংশ। তবে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সবাই দ্রুত বিচার চাইলেও এই মামলায় নিয়মিত সাক্ষী আসে না। এ কারণে আলোচিত এ মামলার বিচার এগোয়নি।

২০১২ সালের ২৪ নভেম্বর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পরদিন ২৫ নভেম্বর আশুলিয়া থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা হয়। ২০১৫ সালে এই মামলায় গার্মেন্টস মালিকসহ ১৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

এ বিষয়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন আগামীর সময়কে বললেন, ‘সাক্ষীদের হাজিরে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সমন দিয়েও সাক্ষীদের পাওয়া যাচ্ছে না। এজন্য ছয়জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ পর্যন্ত ১৯ জন সাক্ষী দিলেও অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী বাদ রয়েছে। এ কারণে মামলার কার্যক্রম শেষ করা যাচ্ছে না। তবে আমরা প্রত্যাশা করছি, সাক্ষীদের হাজিরের মাধ্যমে বিচারকাজ শেষ করতে পারব।’

তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ারের আইনজীবী হেলেনা পারভীন বললেন, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের আদালতে হাজির করতে পারে না। তবে আসামিরা নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছেন। বছরের পর বছর পার হলেও মামলাটির বিচারকাজ শেষ হচ্ছে না। আমরা বিচার দ্রুত শেষ করতে আবেদন করেছিলাম। কিন্তু ইতিবাচক কিছুই হয়নি।’

বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল-হকের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। ১০৪ সাক্ষীর মধ্যে মাত্র ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ২০১৬ সালে মামলার বাদী এসআই খায়রুল ইসলামসহ পাঁচজন আদালতে সাক্ষ্য দেন। ২০১৭ সালে দুজন, ২০১৯ ও ২০২১ সালে একজন করে দুজন সাক্ষ্য দিয়েছেন। তবে ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে এ মামলায় কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। ২০২৪ সালে চারজন ও ২০২৫ সালে তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। চলতি বছরের ৬ মে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মতিউর রহমান, স্বাস্থ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের অবসরপ্রাপ্ত যুগ্ম মহাপরিদর্শক ডা. মোস্তাফিজুর রহমান এবং নারায়ণগঞ্জের  চাষাঢ়ার শ্রম পরিদর্শক সঞ্জয় কুমার দাস সাক্ষ্য দেন। ১ জুলাই ও ৪ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিনে কোনো সাক্ষীকে আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। এজন্য রাষ্ট্রপক্ষ থেকে সময় আবেদন করা হয়। সর্বশেষ গত ৪ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক ছিল। তবে ওইদিন সাক্ষী উপস্থিত হননি। এ কারণে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শেষে পরের বছর ১৯ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ঘটনার তিন বছর পর ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

আশুলিয়াতাজরীন ফ্যাশনঅগ্নিকাণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম