Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় নয়াদিল্লি

সংগৃহীত ছবি

শীতল সম্পর্কের জল গড়ানোর পর উষ্ণতার আভাস। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থ রক্ষায় এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।


পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এমন উষ্ণ বার্তা জানালেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ করেন তিনি।


‘আমরা সবসময় সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতায় জোর দিতে চাই। পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে চাই’ সাংবাদিকদের বললেন ভারতীয় হাইকমিশনার।


গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় নয়াদিল্লি পাশে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করছিলেন প্রণয় ভার্মা। এছাড়াও দু’দেশের মধ্যে চলমান ভিসা জটিলতার জট খোলার ইঙ্গিত দেন তিনি। নয়াদিল্লির আশা, ভিসা প্রক্রিয়া সমস্যার সমাধান হবে দ্রুত।

ভারতীয় মিডিয়াভারতীয় ভিসাপররাষ্ট্র মন্ত্রণালয়ভারত-বাংলাদেশভিসা জটিলতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise