রাষ্ট্রপতি নির্বাচন
দুই প্রার্থীর মনোনয়ন বৈধ, প্রত্যাহার না হলে ২০ আগস্ট ভোট

গ্রাফিকস: আগামীর সময়
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই দুজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে



