চট্টগ্রামে ক্যান্সারাক্রান্ত যুবদল নেতার পাশে প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আব্বাস উদ্দিনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মোনায়েম মুন্না চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে অসুস্থ আব্বাস উদ্দিনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আব্বাস উদ্দিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তার পাশে যুবদল ও বিএনপি পরিবার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন মোনায়েম মুন্না।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক আজগর, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগরের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, মো. শাহজাহান চৌধুরী, ইউসুফ চৌধুরী, মোজাম্মেল হক, মোশারফ হোসেন, এমদাদুল হক বাদশা, মো. মাসুদ প্রমুখ।






