Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২২
শেয়ার করুন:
এইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজার শিক্ষার্থীর ফলাফল

সংগৃহীত ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। আজ সোমবার বিকেলে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এবছর পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জনের।

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, রুটিন প্রকাশ

১২ নভেম্বর ২০২৬

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফল পরিবর্তনের হারে সবার ওপরে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর মধ্যে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ২ দশমিক ৪৮ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র যাচাই করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জনের আবেদনের বিপরীতে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ১২ দশমিক ১৭ শতাংশ। যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ৭ দশমিক ২৬ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ।

আরও পড়ুন

এইচএসসিতে ঢাকা বোর্ডের ৮০ শতাংশ জিপিএ ৫ মহানগরে

১০ নভেম্বর ২০২৬

এ ছাড়া সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ দুই বোর্ডে ফল পরিবর্তনের হার যথাক্রমে ৯ দশমিক ৩৭ ও ৯ দশমিক ১৬ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মোট ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে পরিবর্তনের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জনের আবেদনের বিপরীতে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।

সব মিলিয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। তবে প্রকাশিত পরিসংখ্যানে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজনের জিপিএ বেড়েছে, কতজন ফেল থেকে পাস করেছেন কিংবা কতজনের গ্রেড কমেছে, তার আলাদা হিসাব উল্লেখ করা হয়নি।


এইচএসসিখাতা পুনর্নিরীক্ষণফলাফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার