Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ২০:৩২
এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

তানজিল আহমেদ-ছবি: সংগৃহীত

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এক আর্জেন্টিনা সমর্থক মাদক কারবারির ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কমিশনার জানালেন, শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার বিকাল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক কারবারি ও আর্জেন্টিনা সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্র বলছে, গ্রেপ্তারের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। পরে কাউনিয়া থানা পুলিশ জার্সিটি উল্টো করে তাকে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়; কিন্তু পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালভাবে ওই জার্সি পরিবর্তন করে তাকে ব্রাজিলের জার্সি পরানো অবস্থার ছবি গণমাধ্যমে পাঠানো হয়।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এআই দিয়ে সম্পাদিত ছবি প্রত্যাহার করে সঠিক ছবি ও তথ্য আবার বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে পাঠানো হয়।

এআই দিয়ে সম্পাদিত ছবি পাঠানোর অভিযোগ ওঠা এসআই তানজিল আহমেদ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে বিএমপির মিডিয়া উইংয়ে কর্মরত রয়েছেন। তিনি নিজেও বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করেছেন বলে স্বীকার করেছেন। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানালেন, মঙ্গলবার কমিশনারের দপ্তরে তলব করে এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বললেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার পরপরই সংশ্লিষ্ট এসআইকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এআইব্রাজিলএসআইশোকজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে