৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
- সভাপতি তাছবীর হোসেন, সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক

সভাপতি তাছবীর হোসেন, সম্পাদক আব্দুল্লাহ বিন শফিক
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. তাছবীর হোসেন সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এস এম আব্দুল্লাহ বিন শফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৬ আগস্ট জুম ক্লাউডে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
আগামী দুই বছর এ কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. কৌশিক আহমেদ ও মাহমুদ আশিক কবির, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও নাহিদ ভূঁইয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রায়হান সৈকত।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান রোমেল দপ্তর সম্পাদক হয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিব ফয়জুর রহমান।
এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক মলিহা খানম, আইসিটি সম্পাদক মোহাম্মদ সালেক মুহিদ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমামুল হাফিজ নাদিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিরুপম মজুমদার, সহকোষাধ্যক্ষ সবুজ হাসান এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জিমরান মোহাম্মদ সায়েক নির্বাচিত হয়েছেন।
পরবর্তীতে কার্যনির্বাহী সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে।







