রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরে কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রধান বিচারপতির সঙ্গে এ সময় সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।



