Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বলছে এইচআরএসএস

৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬, মবে ১৩৩

  • ১৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার
  • ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৭:৩১
৬ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬, মবে ১৩৩

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির লোগো

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ঝরেছে ৫৬ প্রাণ। এ সময় আহত হয়েছে প্রায় ৫ হাজার ২৪৬ জন। এমনটাই দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

আজ বুধবার প্রকাশিত এইচআরএসএসের ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, একই সময়ে ২৬১টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছে ১৩৩ জন। আহত হয়েছে ২৫৬ জন। এ ছাড়া ১ হাজার ৬২১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন এবং ২০০টি ঘটনায় ভুক্তভোগী হয়েছেন ৩৮৩ জন সাংবাদিক।

সংগঠনটির দাবি, ১৬টি জাতীয় দৈনিক, নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়েছে এ প্রতিবেদন।

এইচআরএসএস বলছে, ছয় মাসে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতের ৬ জন, আওয়ামী লীগের ৩ জন এবং অন্যান্য দলের ১০ জন রয়েছেন। সংঘর্ষের ৮১ শতাংশই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও বিএনপির সঙ্গে অন্যান্য দলের বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৯৬টি সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত ও ২ হাজার ৫৭৮ জন আহত হয়েছেন। নির্বাচন-পূর্ব ও পরবর্তী সময়ে ৬০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ছয় মাসে যেসব নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন তাদের মধ্যে ৪০৪ জন ধর্ষণের শিকার, ৮৮ জন গণধর্ষণের শিকার এবং ধর্ষণের পর ১৭ জনকে হত্যা করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৭৭ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৩০৫ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন

সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা, বাধা পুলিশের

১৫ জুলাই ২০২৬

সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছিত ৬০ জন, হুমকির মুখে পড়েছেন ৪৯ জন এবং আটক হয়েছেন ১১ জন। এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৩৩ সাংবাদিককে আসামি করে ১৫টি মামলা হয়েছে।



প্রতিবেদনে সীমান্তে হতাহত, সংখ্যালঘু নির্যাতন, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ, কারাগারে মৃত্যু, শ্রমিক নির্যাতন এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।



এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলছিলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’



রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, নারী-শিশু নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


এইচআরএসএসমানবাধিকার পরিস্থিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে