Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ছয় মন্ত্রণালয়ে রদবদলের আভাস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৬:৫৭
ছয় মন্ত্রণালয়ে রদবদলের আভাস

গ্রাফিকস: আগামীর সময়

৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

নিজে শপথ গ্রহণের পরপরই সেখানে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন নতুন রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, সরকারের কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভায় যুক্ত হবেন নতুন চার সদস্য। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন

মন্ত্রিসভায় ড. মঈন-পার্থসহ নতুন চার মুখ, শপথ সন্ধ্যায়

২১ আগস্ট ২০২৬

মন্ত্রিপরিষদ সূত্র আগামীর সময়কে জানিয়েছে, নতুন চার সদস্য যুক্ত হওয়ার পর অন্তত ছয়টি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। সেগুলো হলো— বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছিল।

এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। সম্প্রতি এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। আজ নতুন চারজন যুক্ত হলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৩ জনে।





মন্ত্রিপরিষদমন্ত্রীসরকার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise