Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দেশ জুড়ে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১০:২৫
দেশ জুড়ে উদযাপিত পবিত্র  ঈদুল আজহা

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত। ছবি: আগামীর সময়

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ভোর থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগাহ মাঠ ও মসজিদে জড়ো হন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নাটোরে প্রধান জামাত

নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৬টা ৪৫ মিনিটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন আলাইপুর মারকাজ মসজিদের ইমাম মওলানা মফিজুর রহমান মফিজ। একই মাঠে সকাল পৌনে ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ ছাড়া নাটোর শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পৃথক জামাত অনুষ্ঠিত হয়। জেলার সাতটি উপজেলা ও আটটি পৌরসভাতেও যথাযথভাবে ঈদের নামাজ আদায় করা হয়।

সিলেটে ২ হাজার ৭০৬টি জামাত

সিলেট নগর ও জেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও হালকা বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে জামাতে অংশ নেন।

নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের আগে বয়ান করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান এবং ইমামতি করেন মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

প্রধান জামাতে অংশ নেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বিপুলসংখ্যক মুসল্লি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট নগর ও জেলায় এবার ২ হাজার ৭০৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

পটুয়াখালীতে মুসল্লিদের ঢল

পটুয়াখালী পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামাতে ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী, পৌর প্রশাসক জুয়েল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলার প্রায় ৪ হাজার জামে মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

ফরিদপুরে চানমারি ঈদগাহে প্রধান জামাত

ফরিদপুর শহরের চানমারি ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা জামায়াতের আমির বদর উদ্দিন আহমদসহ হাজারো মুসল্লি।

বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়। নামাজ শেষে জেলার বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি দেওয়া হয়।

শোলাকিয়ায় বৈরী আবহাওয়াতেও মুসল্লিদের সমাগম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বৃষ্টিভেজা মাঠে মুসল্লিরা অবস্থান নেন।

বৈরী আবহাওয়ার মধ্যেও নিরাপত্তা ব্যবস্থায় ছিল কঠোর নজরদারি। চার স্তরের নিরাপত্তা বলয়ের পাশাপাশি কোথাও কোথাও পাঁচ থেকে ছয় স্তরের তল্লাশি চালানো হয়। পুরো এলাকায় মোতায়েন ছিল পুলিশ, র‍্যাব, বিজিবি, অ্যান্টি টেররিজম ইউনিট ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

জেলা প্রশাসন জানায়, ঈদগাহে ৬৪টি সিসিটিভি ক্যামেরা, ৪টি ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপন করা হয়। মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন, অস্থায়ী ওজুখানা, টয়লেট, পানির ভ্যান ও মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দিনভর দেশ জুড়ে বিরাজ করে ঈদের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ।

গোপালগঞ্জে ঈদের জামাত অনুষ্ঠিত

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাহসহ আরব বিশ্বের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনায় গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।

ঈদের জামাতে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক মুসল্লি।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং আরব বিশ্বের মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার বিভিন্ন মসজিদে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সুবিধাজনক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

খুলনায় উৎসবমুখর ঈদ উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সারাদেশের মতো খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানারে সজ্জিত করা হয়েছে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ।

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় খুলনা টাউন জামে মসজিদে। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। এছাড়া সকাল ৮টায় দ্বিতীয় ও সকাল ৯টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নগরীর খালিশপুর জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদ, নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর জামে মসজিদ, খুলনা ইসলামাবাদ পিটিআই জামে মসজিদ, পশ্চিম টুটপাড়া আশরাফিয়া জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া আল-আমিন জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ, রহমানিয়া জামে মসজিদ, জাতিসংঘ শিশু পার্ক, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, ফেরিঘাট আবু বক্কর সিদ্দিক (রা.) জামে মসজিদ, গোবরচাকা জামে মসজিদ, আড়ংঘাটা, নতুন রাস্তা জামে মসজিদ, দক্ষিণ কাশিপুর জামে মসজিদ, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনি মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস, বিএল কলেজ, দেয়ানা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসি মাদ্রাসা, মহেশ্বরপাশা, দৌলতপুর, খালিশপুর এবং খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানেও স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে।

ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রধান ঈদের জামাত। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রথম ও প্রধান জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। ঈদের আনন্দ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে পুরো মসজিদ এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

প্রথম জামাতে ইমামতি করেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। এ জামাতে অংশ নেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফকরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মো. এনামুল হক।

ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। তিনটি জামাতে প্রায় পাঁচ হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

প্রতিটি জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি সমাজে সহিংসতা, নির্যাতন ও শিশুদের নিরাপত্তা নিয়েও দোয়া করা হয়।

ঈদের জামাতকে ঘিরে পুরো মসজিদ কমপ্লেক্সে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আনসার, পুলিশ, টুরিস্ট পুলিশ ও র‌্যাব সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

ঈদের নামাজ শেষে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেছেন, ‘ঈদুল আজহা মানুষের মধ্যে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’

বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া কামনা করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিও শুভেচ্ছা ও সম্মান জানান তিনি।

এছাড়াও বাগেরহাট শহরের বিভিন্ন জামে মসজিদ ও উপজেলা সদরের মসজিদগুলোতেও সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

* আগামীর সময়ের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে প্রতিবেদন

ঈদের জামাত
    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    advertiseadvertise