Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জুলাই স্মৃতিস্তম্ভ ও ৩ বাসে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ২২:৫১
শেয়ার করুন:
জুলাই স্মৃতিস্তম্ভ ও ৩ বাসে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় একটি আসে আগুন লাগে—ছবি ভিডিও থেকে নেওয়া

জুলাই স্মৃতিস্তম্ভ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার চাঁদপুর, রাজধানীর বারিধারা, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার ধামরাই ও আদাবর থানার সামনে ঘটে এসব ঘটনা। কয়েকটি স্থানে আগুনে যানবাহন ও স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও পাওয়া যায়নি হতাহতের খবর।

চাঁদপুর সদরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন দেওয়া হয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিন দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ভেতরের অংশ, আসন ও ইঞ্জিনের কভার পুড়ে যায়। আশপাশের ভবন ও অন্য যানবাহন ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

অন্যদিকে রাজধানীর বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

এ ছাড়া ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় দাঁড়িয়ে থাকা পাবেল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল হক।

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ কর্মকর্তারা জানালেন, এসব ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সবগুলো ঘটনাই একই সূত্রে গাঁথা। বিষয়গুলো নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


জুলাই স্মৃতি স্তম্ভবাসআগুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ

    সংস্কার বাস্তবায়ন কমিটি করে ১১ দলের পাল্টা চাপ