জুলাই স্মৃতিস্তম্ভ ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার চাঁদপুর, রাজধানীর বারিধারা, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার ধামরাই ও আদাবর থানার সামনে ঘটে এসব ঘটনা। কয়েকটি স্থানে আগুনে যানবাহন ও স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও পাওয়া যায়নি হতাহতের খবর।চাঁদপুর সদরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভের বেদিতে পেট্রল ও টায়ার ব্যবহার করে আগুন দেওয়া হয়।...