Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আইজিপি

দল-মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৮:৫৮
দল-মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক

ফাইল ছবি

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দল-মত নয়, পুলিশের একমাত্র পরিচয় জনগণের সেবক।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টায় রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। ফলে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা শুধু ঢাকার জন্য নয়, পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়াতে হবে। পাশাপাশি কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে অধস্তন পর্যায়ের পুলিশ সদস্যরা আরও স্বতঃস্ফূর্ত ও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত হবেন।

অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থ ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে হবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করলে কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন আইজিপি।

রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে পুলিশের দায়িত্ব পালনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন আলী হোসেন ফকির। বললেন, দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—পুলিশ আইন ও জনগণের সেবক। জনগণের আস্থা ধরে রাখতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই।

মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থানও স্পষ্ট করে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রচলিত অপরাধের পাশাপাশি পরিবর্তিত অপরাধপ্রবণতার দিকেও পুলিশকে বিশেষ নজর দিতে হবে।

বর্তমানে ঐতিহ্যগত অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে অকার্যকর করার যেকোনো ষড়যন্ত্র এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানালেন আইজিপি।

সভায় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং উদীয়মান সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপিপুলিশজনগণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে