Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকের তাগিদ বিশেষজ্ঞদের

উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১
আইনশৃঙ্খলা নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকের তাগিদ বিশেষজ্ঞদের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরও আসছে না কাঙ্ক্ষিত ফল। শুধু তাই নয়, চাঁদাবাজি, দখল ও অপরাধ-সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে সরকারদলীয় নেতাকর্মী জড়িত থাকলেও ওপর মহলের মতামত ছাড়াই গ্রেপ্তার করা যাবে— এমন নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। পাশাপাশি  অপরাধীদের ধরতে সারা দেশে চলছে বিশেষ অভিযান। কিন্তু সাম্প্রতিককালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অপরাধের ঘটনায় চিন্তিত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষকর্তারা। সার্বিক বিষয় নিয়ে বেশ কয়েকটি জরুরি বৈঠকও করেছেন। তাদের মতে, গ্রেপ্তারের পর তদন্তের দুর্বলতার কারণে জামিন পেয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে  জড়িয়ে পড়ছে অপরাধীরা। অথচ এমন অবস্থার মধ্যেও সক্রিয় নয় আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যেটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা দেখভালের সর্বোচ্চ ফোরাম। আগের সব সরকার এই ফোরামের সুপারিশের আলোকে নানা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু সাত মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে এ কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত একটিও বৈঠক করতে পারেনি। এ ফোরামকে জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে সক্রিয় করার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক আগামীর সময়কে বললেন, ‘গুরুত্ব অনুযায়ী সরকার বিভিন্ন মন্ত্রিসভা কমিটি গঠন করে থাকে। গত সাত মাসেও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কোনো বৈঠক করতে না পারার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সরকারের অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রীই নতুন। তাদের জানার ও অভিজ্ঞতার দুর্বলতা রয়েছে। কমিটিগুলোকে কার্যকর করতে নিয়মিত বৈঠকের কোনো বিকল্প নেই।’

যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক নয়। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গতকাল সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর গত ১৮ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। এরপর গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের ‘আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটি’ বাতিল করা হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বায়ক করে এ-সংক্রান্ত নতুন কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য সদস্যরা হলেন— মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, আইন, বিচার ও সংসদমন্ত্রী আসাদুজ্জামান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। এ ছাড়া কমিটিকে সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিজিএফআই এবং এনএসআইয়ের ডিজিসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা।

‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী

এই কমিটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নতির সুপারিশ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর কারণ পর্যবেক্ষণ ও চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ দেবে। এ ছাড়া হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং জনজীবনে সৃষ্ট দুর্ভোগ ও অচলাবস্থা নিরসনে পরামর্শ দেওয়ার এখতিয়ার রয়েছে কমিটির। এই ফোরাম কতদিন পরপর বৈঠক করবে— সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা নেই। তবে অতীতে এই কমিটি দু-এক মাস পরপর যেমন বৈঠক করেছে, তেমনি প্রয়োজনে মাসে দুটি বৈঠক করার নজিরও রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও দেড় বছরে ২০টি বৈঠক করেছে এই কমিটি।

জানতে চাইলে কমিটির সাচিবিক সহায়তা প্রদানকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী নিজ দপ্তরে আগামীর সময়কে বলেছেন, ‘আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক না হলেও কয়েক দিন পরপরই কোর কমিটির বৈঠক হচ্ছে। সেখানেই সব ধরনের সিদ্ধান্ত হচ্ছে। পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আগের মতো এখন তো রাস্তাঘাটে মব হচ্ছে না।’

দেশের আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটি রয়েছে। কমিটির সদস্যরা হলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক (ডিজি), ডিজিএফআই, বিজিবি, আনসার-ভিডিপি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এনটিএমসি, র‌্যাব ও কোস্ট গার্ডের ডিজি। এ ছাড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের একজন প্রতিনিধি কমিটির সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার অতিরিক্ত সচিব কমিটির সদস্য সচিব। এটি মূলত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি কমিটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও কোর কমিটি এক নয়। সরকারের অন্তত ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী যে কমিটির সদস্য, সেখানে কোর কমিটিতে মন্ত্রী মাত্র একজন। এখানকার সদস্য বেশিরভাগই সরকারি কর্মচারী। 

গত কয়েক দিনে রাজধানীতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় বিব্রত সরকারের নীতিনির্ধারকরা। এগুলোর মধ্যে রয়েছে— ‘রাড্ডা ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে’ অতর্কিত হামলা, মোহাম্মদপুরে জমি দখলের উদ্দেশ্যে হামলা, ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে হামলা, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, আদাবরে আটতলা বাড়ি দখলের চেষ্টা, ২৫ মামলার আসামি শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’র প্রিজন ভ্যান থেকে পলায়ন, চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারাবাহিক সংঘর্ষ, কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গলে ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা, মিরপুর এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, জমি দখলকে কেন্দ্র করে ময়মনসিংহ ও নাটোরে সংঘর্ষ ইত্যাদি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছিলেন, ‘দেশের সব জায়গায় মানুষের নিরাপত্তাহীনতার ঘটনা ঘটছে। পরিস্থিতি এমন, যেন অত্যাচারের উৎসব লেগেছে। অথচ বড় একটি গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।’ সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলা মোটরে দলীয় অফিসে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ঠিক নেই। সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না; বরং প্রশাসনের সহযোগিতায় সারা দেশে দখল-বাণিজ্য চলছে।’ তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে ব্যর্থ হয়েছেন। তাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) দায়িত্বে রেখে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

আইনশৃঙ্খলাতাগিদবিচ্ছিন্নমূল্যায়নমন্ত্রিসভা কমিটিস্বরাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন