হজ পালনে সৌদি গেলেন সেনাপ্রধান
আগামীর সময় প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরব যান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তার এই সফর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের রওনা হয়েছেন। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
হজ পালন শেষে আগামী ১ জুন সেনাপ্রধান দেশে ফিরবেন বলে জানায় আইএসপিআর।






