Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

জ্বালানি খাতে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৩৬
জ্বালানি খাতে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

অর্থনৈতিক সহনশীলতা বাড়ানো এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে বাংলাদেশকে সহজ শর্তে ৩১ কোটি ২০ লাখ ডলার ঋণ দেবে জাপান। গতকাল মঙ্গলবার জাপানের সঙ্গে এ-সংক্রান্ত দুটি নথিতে সই করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষাপটে এশিয়ার দেশগুলোর জন্য জ্বালানি খাতে ১০ বিলিয়ন ডলার জরুরি সহায়তার যে ঘোষণা জাপান সরকার দিয়েছে, সেটির প্রথম ঋণ এটি।

ঢাকায় জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সহায়তাবিষয়ক ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ সই করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঋণচুক্তিতে সই করেন ঢাকায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো। ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী বাংলাদেশের পক্ষে দুই নথিতে সই করেন।

ইরান যুদ্ধ পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়লে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরির মধ্যে ১৫ এপ্রিল ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিট’ আয়োজন করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

ওই সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিয়ে বর্তমানে যে সংকট চলছে, তা মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের কাছে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি খাতজাপানইআরডি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise