Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদে বিশ্বজুড়ে শান্তির আহ্বান ড. ইউনূসের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ২২:৩৩
ঈদে বিশ্বজুড়ে শান্তির আহ্বান ড. ইউনূসের

সংগৃহীত ছবি

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা রক্ষা এবং সহিংসতা পরিহারের আহ্বান জানান।

বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলমান মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছেন। এই আনন্দঘন সময়েও আমার চিন্তায় রয়েছে ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ।’

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানে এক বিধ্বংসী সংঘাতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক পথ বেছে নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিশোধমূলক হামলার কারণে সহিংসতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং উপসাগরীয় দেশগুলোও এর প্রভাবে পড়ছে বলেও উল্লেখ করেন।

ড. ইউনূস বলেছেন, বহু দশক ধরে পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের চক্রের অবসান জরুরি। ইরান, ফিলিস্তিন, লেবানন, উপসাগরীয় দেশসমূহ ও ইসরায়েলের জনগণের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানিয়েছেন, প্রবাসে কর্মরত স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের লাখো পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশিদের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি।


বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ড. ইউনূস বলেছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইতোমধ্যে চতুর্থ বছরে গড়িয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও দরিদ্র জনগোষ্ঠীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কোটি মানুষের জন্য ন্যূনতম পুষ্টি নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেছেন, যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হয়ে পড়লে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই আরও কঠিন হয়ে যায়।

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র সময়ে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে এবং সহিংসতার এই চক্রের অবসান ঘটবে।

ড. ইউনূসঈদ শুভেচ্ছা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!