পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

ছবিঃ আগামীর সময়
পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ বুধবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী কামরুল হাসান মাহমুদ, মোহাম্মদ মনিরুজ্জামান ও মোহাম্মদ আনিছুর রহমানকে বদলি করা হয়েছে এসবিতে।
পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে মাহবুবুল করিম, মোহা. আসাদুজ্জামান, ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া, মো. জাহাঙ্গীর আলম ও আবদুল্লাহ আল-মামুনকে।
মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইয়ে, তোফায়েল আহমেদ ও আল মামুনকে আরএমপিতে, সুফিয়ান আহমেদকে ডিএমপিতে, মুহাম্মদ বাছির উদ্দিনকে সিআইডিতে এবং হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে সিএমপিতে।
এ ছাড়া মোহাম্মদ হায়াতুন নবীকে সিআইডিতে, আফরোজা পারভীনকে পুলিশ স্টাফ কলেজে এবং তোফায়েল আহমেদ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

