Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

চীনের পথে বিএনপির প্রতিনিধি দল

  • মির্জা ফখরুল যাচ্ছেন ১৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০০:০৪
চীনের পথে বিএনপির প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দেশটির সরকারের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তারা।

১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রথমে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের চীন সফরে যাওয়ার কথা ছিল। তবে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় প্রতিনিধি দলের সঙ্গে যেতে পারেননি। আগামী ১৯ এপ্রিল মির্জা ফখরুল এই সফরে যোগ দেবেন বলে জানান শায়রুল।

তিনি আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরাও এই সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তারাও যাচ্ছেন না।

সফরকারী বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন- দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম, চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান এবং সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

এ ছাড়া ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান এবং মীর সোলাইমানও রয়েছেন প্রতিনিধি দলে।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকার চীনা দূতাবাস বিএনপির প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। নৈশভোজের আগে প্রতিনিধি দল চীন সফরে যেসব স্থান পরিদর্শন করবে, সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

চীন সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধি দলের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

বিএনপিসফরচীন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise