Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চালু হবে ‘হেলথ বক্স’

কাউসার আহমেদ
কাউসার আহমেদ
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে  চালু হবে ‘হেলথ বক্স’

গ্রাফিকস: আগামীর সময়

রক্তচাপ মাপা, রক্তে শর্করা পরীক্ষা কিংবা গর্ভাবস্থার প্রাথমিক পরীক্ষা— এসবের জন্য সবসময় ছুটতে হবে না হাসপাতালে। তৃণমূল পর্যায়ে মানুষের বাড়ির দরজায় পৌঁছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও অসংক্রামক রোগের ঝুঁকি শনাক্ত করতে চালু হতে যাচ্ছে ‘হেলথ বক্স’। বহনযোগ্য এই কিটে থাকা বিভিন্ন সরঞ্জাম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি প্রাথমিকভাবে শনাক্ত করবেন স্বাস্থ্যকর্মীরা।

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে পরিকল্পনা রয়েছে ‘হেলথ বক্স’ কার্যক্রম চালুর। এর আগে আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রায় ৪৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করবেন তিনজন করে স্বাস্থ্যকর্মী।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছে, ‘হেলথ বক্সে’ থাকবে রক্তচাপ মাপার যন্ত্র, গ্লুকোমিটার, স্টেথোস্কোপ, ওজন মাপার যন্ত্র, গর্ভাবস্থা পরীক্ষার কিট। আরও থাকবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টির অবস্থা নির্ধারণে এমইউএসি টেপ। এসব সরঞ্জাম ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। কারও মধ্যে রোগের ঝুঁকি ধরা পড়লে প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে তাকে।

ক্ষমতায় আসার আগে স্বাস্থ্য খাতে ৯টি বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ক্যানসার, হৃদরোগ ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসাসেবা সহজলভ্য করার কথা। এর অংশ হিসেবেই তৃণমূল পর্যায়ে রোগের ঝুঁকি শনাক্ত ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হেলথ বক্স’ চালুর পরিকল্পনা করা হচ্ছে।

গত জুনে ফ্রান্সের প্যারিসে অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেটিভ অ্যাকশন অন ক্লাইমেট অ্যান্ড হেলথের উচ্চপর্যায়ের কৌশলগত সভায় অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধিদল। পরে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয় ‘হেলথ বক্স’-সংক্রান্ত পরিকল্পনা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক আবু জামিল ফয়সালের মতে, ‘হেলথ বক্স’ সাধারণ ফার্স্ট এইড বক্সের মতো নয়; এটি মূলত ব্যবহৃত হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও রোগের ঝুঁকি শনাক্তের জন্য। প্রত্যন্ত ও দরিদ্র জনগোষ্ঠী, যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না, এই উদ্যোগে বেশি উপকৃত হবেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. ফোয়ারা তাসমিম আগামীর সময়কে জানালেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে ‘হেলথ বক্সে’। প্রাথমিক পর্যায়ে পরিকল্পনা রয়েছে ৪৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের। নভেম্বর-ডিসেম্বরের দিকে হতে পারে নিয়োগ।

প্রথমে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এরপর তাদের মাধ্যমে হেলথ বক্স কার্যক্রম চালু করা হবে উল্লেখ করে তার ভাষ্য, সরঞ্জাম ব্যবহার, পরীক্ষার ফলাফল বোঝা এবং স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করার বিষয়ে আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।

রক্তচাপরোগহেলথ বক্সস্বাস্থ্য অধিদপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise