Agamir Somoy E-Paper
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জন্য সেবিনের আশ্রয়
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মেঘের ডানায় এলো আষাঢ়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৫৮
মেঘের ডানায় এলো আষাঢ়

গ্রাফিকস: আগামীর সময়

আকাশে মেঘের ভেলা, বাতাসে সোঁদা মাটির গন্ধ আর দূরে কোথাও বৃষ্টির মৃদু শব্দ— বর্ষা তার আগমনী বার্তা আগেই পৌঁছে দিয়েছে প্রকৃতির দুয়ারে। তবু ঋতুচক্রের আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ। বাংলা পঞ্জিকার পাতায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো বর্ষা ঋতু। আজ সোমবার আষাঢ়ের প্রথম দিন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানা সাংস্কৃতিক আয়োজনে বরণ করে নেওয়া হবে বর্ষাকে। গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে আষাঢ়স্য প্রথম দিবস। সামাজিক মাধ্যমেও বর্ষার স্মৃতি, অনুভূতি ও শুভেচ্ছায় মুখর থাকবেন অনেকে।

বর্ষা উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে ১৮ বছর ধরে এই দিনে অনুষ্ঠিত হয়ে আসছে ‘বর্ষা উৎসব’। এবারও আয়োজিত হচ্ছে ‘বর্ষা উৎসব-১৪৩৩’। সকাল ৭টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের দক্ষিণ পাশের চত্বরে শিল্পী মো. মিনহাজুল হাসান ইমনের রাগসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হবে এই উৎসবের।

উদীচীর দুই আয়োজনে বর্ষাবরণ: বর্ষাকে বরণ করে নিতে ২০০৯ সাল থেকে প্রতি বছর বর্ষা উৎসবের আয়োজন করে আসছে উদীচী ঢাকা মহানগর সংসদ। ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর রবীন্দ্র সরোবর মঞ্চে হবে ‘বর্ষা উৎসব-১৪৩৩’। এ বছরের উৎসবের প্রতিপাদ্য— ‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’। উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী বললেন, ‘বর্ষা শুধু প্রকৃতির নয়, মানুষের মনন ও সমাজচেতনারও নবায়নের বার্তা বহন করে। তাই এই উৎসব সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে।’

সকাল সাড়ে ৭টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বর্ষা উৎসব-১৪৩৩’। ওস্তাদ জাবীর ইমাম খান শাহী রাগ ‘মিয়া কি মল্লার’ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

দিনব্যাপী এই আয়োজনে পরিবেশিত হবে বর্ষার গান, কবিতা ও নৃত্যের নানা পর্ব। সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগের পাশাপাশি সমবেত সংগীত পরিবেশন করবে উদীচীর উত্তরা ও ডেমরা শাখা। সংগীত পরিবেশন করবেন অনিমা রায়, মাহমুদুল হাসান, আবদুল ওয়াদুদ এবং বুলবুল ইসলাম। লোকগান পরিবেশন করবেন বিমান বিশ্বাস, বীথি ঘোষ, মায়েশা সুলতানা উর্বি, ওয়ার্দা আশরাফ, মীর সাখাওয়াত, হুমায়রা তাসিন, অদ্বয় সান্যাল আর্য এবং জাকির হোসেন।

নৃত্য পরিবেশন করবে ফেরদৌস হোসেনের পরিচালনায় ‘বহর’ এবং অনিক বসুর পরিচালনায় ‘স্পন্দন’ নৃত্যদল। আবৃত্তি পরিবেশন করবেন দীপক সুমন, মৌমিতা জান্নাত, একরাম হোসেন এবং সজীব তানভীর।

আষাঢ়উদীচীবর্ষবরণ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ‘আল্লায় দেখবে’ বলে বের হওয়া আশরাফুল আর ফেরেননি

    ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৮

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪১

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    অসংগতি আর তদন্তজট অনিশ্চিত মামলার ভবিষ্যৎ

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২০

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার আশঙ্কা

    ০৫ আগস্ট ২০২৬, ০০:১১

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    কক্সবাজারে পাহাড় কাটার মামলার প্রধান আসামি আটক

    ০৫ আগস্ট ২০২৬, ০০:২৫

    অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

    অসহায়দের জন্য সেবিনের আশ্রয়

    ০৫ আগস্ট ২০২৬, ০২:১৪

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ‘লগান’ ও ‘গজনি’র সেই প্রদীপ রাওয়াত মারা গেছেন

    ০৫ আগস্ট ২০২৬, ০০:৪৫

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    অভ্যুত্থানের কন্ট্রোলরুম ছিল ছাত্রশিবির

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:২১

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে চাঁদাবাজি, পিস্তলসহ গ্রেপ্তার ১

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ‘শিবির শক্তির মহড়া দেখাতে গিয়ে পরাস্ত হয়ে মায়াকান্না করছে’

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৭

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ঢামেকে ৩ ঘণ্টা অবরুদ্ধ, অবশেষে পুলিশ হেফাজতে শান্তাসহ ৬ নেতা

    ০৫ আগস্ট ২০২৬, ০১:০৩

    পঞ্চম লড়াইয়ে সরকার পতন

    পঞ্চম লড়াইয়ে সরকার পতন

    ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৭

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    কলারোয়ায় মোটরসাইকেলে লুকানো ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার

    ০৫ আগস্ট ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    আজকের নামাজের সময়সূচি (০৫ আগস্ট)

    ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৬

    advertiseadvertise