Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

অথচ

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:০০
অথচ

গ্রাফিকস: আগামীর সময়

এমনও কিছু সময় আছে যে, ব্যতিক্রম কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করতে না পারলে ভালো লাগে না আমার। তার একটি হলো ২৮ বছর ধরে দেখে আসা কারওয়ান বাজারের চালচিত্র। ঢাকার রাত যখন নীরব হয়ে আসে, কারওয়ান বাজার তখন জেগে থাকে অন্য এক ব্যস্ততায়। রাত জাগে কারওয়ান বাজার, বাঁচিয়ে রাখে শ্রমিকের জীবন। শহরের অধিকাংশ মানুষ যখন ঘুমের প্রস্তুতি নেয়, তখন পাইকারি আড়তগুলোয় শুরু হয় গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। ট্রাক আসে, ঝুড়ি নামে, সবজি-ফলের স্তূপ জমে ওঠে। চার-পাঁচ ট্রাক কাঁচা মরিচ চলে এসেছে।

এগুলো পরিবহনের জন্য ভ্যানগাড়ির ছুটোছুটি। আর এসব ব্যস্ততা ও সবজির ভিড়ে ছুটে বেড়ান শ্রমিকরা।

কোমরে-মাথায় গামছা পেঁচিয়ে— কেউ মাথায় বিশাল বস্তা, কারও কাঁধে বাঁশের ঝুড়ি। কেউ ট্রাক থেকে বেগুন, পটোল, করলা নামাচ্ছেন, আবার কেউ আনারস, ডাব নামাচ্ছেন। কেউ আবার মুহূর্তের মধ্যে সবজি বাছাই করে সাজিয়ে দিচ্ছেন আড়তের সামনে। ক্রেতা-বিক্রেতা চোখাচোখি। মুখে ক্লান্তির ছাপ থাকলেও হাত থামে না। কারণ, এটা জীবিকার মাধ্যম। রাত যত গভীর হয়, তাদের ব্যস্ততা ততই বাড়তে থাকে।

শ্রমিকের ঘামে ভিজে যায় গায়ের জামা। কেউ জিরিয়ে নিচ্ছেন কাজের ফাঁকে। কেউ চায়ে চুমুক দিচ্ছেন। একটু দূরে আরেকজন মাটিতে বসে কয়েক মিনিটের জন্য পা ছড়িয়ে নিচ্ছেন। সেই বিশ্রামও যেন বিলাসিতা— ডাক পড়লেই আবার ছুটতে হয় ট্রাকের কাছে, সাজিয়ে রাখা পণ্যের কাছে। রাতের পর রাত এভাবেই কাটে তাদের। কেউ বাড়ি ফেরেন ভোরের আলো ফুটলে, কেউ আবার কাজ শেষে বাজারের এক কোণে একটু চোখ জুড়িয়ে নেন। এমনও অনেক শ্রমিক আছেন, যারা রাত শেষ করেন। কারওয়ান বাজারেই গোসল-খাওয়া সারেন। আবার এক কোণে ঘুমিয়ে পড়েন। এভাবে দিনের পর দিন পার করে দেন।

এই শ্রমিকদের ঘামেই ঢাকার ভোরের বাজারে পৌঁছে যায় টাটকা সবজি, মাছ-মুরগি। শহরের মানুষের পাতে ওঠে করলা, পেঁপে, চিচিঙ্গা, তার পেছনে থাকে অগণিত শ্রমিকের ঘাম।

কারওয়ান বাজার তাই শুধু সবজি কেনাবেচার জায়গা নয়; এটি রাত জাগা মানুষের এক বিশাল কর্মশালা। শহর যখন ঘুমায়, তখন এই শ্রমিকদের ঘামেই ঢাকার পরদিনের বাজার জেগে ওঠে।

রাত বাড়ে, ব্যস্ততাও বাড়ে শ্রমিকদের। প্রতিদিন নগর সংস্করণ শেষে মধ্যরাতে আমরা যখন বিদায় হই কারওয়ান বাজার থেকে— দেখে যাই রাত জেগে থাকার প্রস্তুতি নিতে শ্রমিকদের।

রাতের কর্মযজ্ঞ শেষে শ্রমিকদের বিদায়ে চলে আসে ভোরের নিস্তব্ধতা। এরই মধ্যে শুরু হয় দিনের কেনাবেচার প্রস্তুতি। রাতের মতো দিনের বেলায়ও চলতে থাকে খুচরা ক্রেতাদের আনাগোনা। এভাবে চলে আসছে যুগ যুগ ধরে।

আচ্ছা, কারওয়ান বাজার কি শুধু ‘সবজিপল্লীর’ জন্যই বিখ্যাত? আমার মনে হয়, তা নয়। কারওয়ান বাজার এখন ‘মিডিয়াপল্লীর’ জন্যও বিখ্যাত। আড়তে শ্রমিকের পাশাপাশি জেগে থাকেন টেলিভিশন ও পত্রিকা অফিসগুলোয় একঝাঁক সংবাদকর্মী। আসলে কারওয়ান বাজার ঘুমায় না।

 

পরিবহনশ্রমিককারওয়ান বাজারসবজিপল্লীমিডিয়াপল্লী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!