Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

তবে

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯
তবে

গ্রাফিকস: আগামীর সময়

ঢাকা একটি ব্যস্ত শহর। এটি সবারই জানা। ব্যস্ত শহরের ভেতরেই রমনা পার্কের অবস্থান। রমনা যেন এক টুকরো সবুজ চাদর। চারদিকে যখন গাড়ির প্যাঁ পুঁ শব্দ। তখন একটু শান্তির পরশ পেতে চাইলে যেতে হবে রমনায়। কারণ, ভেতরে ঢুকলেই মনে হবে, কেউ হয়তো পৃথিবীর শব্দের ভলিউম কমিয়ে দিয়েছে। বিশাল সবুজের আচ্ছাদন, ছায়ায় ঘেরা, পুরনো গাছের সারি আর বাতাসে পাতার মৃদু শব্দ— সব মিলিয়ে রমনাকে আমার কাছে মনে হয় এক অক্সিজেনের কারখানা।

একদিন বিকালে একা হাঁটতে হাঁটতে পার্কের ভেতরে চলে গেলাম। আকাশে তখন মিষ্টি রোদ।

সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে সবুজ ঘাসে আশ্রয় নিয়েছে। কোথাও ঘাসের ওপর শিশুদের দৌড়ঝাঁপ, কোথাও দুজন মানুষ চুপচাপ বসে আছে, কেউ আবার পরিবেশ উপভোগ করছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আমার চোখ আটকে গেল একটি বিশাল পুরনো গাছের দিকে তাকিয়ে।

গাছটি যেন ইতিহাসের সাক্ষী। শাখাগুলো ছড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত। নিচে গিয়ে দাঁড়ালাম। কেন যেন মনে হলো, গাছটি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, ‘তুমি এখানে কত বছর?’

অমনি পাতাগুলো দুলে উঠল। মনে হলো, গাছটি মৃদু হেসে বলছে, ‘অনেক বছর। আমি দেখেছি তোমাদের আসা-যাওয়া। এখানে কেউ সময় কাটাতে, কেউ মন খারাপ নিয়ে। কেউ আমার ছায়ায় বসে প্রেমের গল্প করতে, আবার কেউ আসে চোখের জল ফেলতে।’

আমি অবাক হয়ে বললাম, ‘তুমি তাহলে অনেক মানুষের গল্প জানো।’

গাছটি বলল, ‘জানি, কিন্তু একজনের গল্প আরেক জনকে বলি না। মানুষের গোপন গল্পগুলো বাতাসে মিলিয়ে দিই।’

আমি চুপ হয়ে গেলাম। তারপর বললাম, ‘তোমার কি কখনো একা লাগে?’

গাছটি যেন আবারও দুলে উঠল। বলল, ‘না। আমার আছে মাটি, আকাশ, বাতাস, পাখি আর তোমাদের মতো পথিকরা।’

ভাবছি— একটি দীর্ঘ সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ছায়া দেয়। অথচ পৃথিবী বদলায়। মানুষ বদলায়। সম্পর্ক বদলায়। কিন্তু গাছটি? বদলায় না। আমাদের বুকে টেনে নেয়। পাখিদের আশ্রয় দেয়। বাতাস পরিষ্কার রাখে। বিনিময় কিছুই চায় না।

সন্ধ্যা ঘনিয়ে আসছে। এবার বিদায়ের পালা। আমি গাছটির কাণ্ডে হাত রেখে বললাম, ‘ভালো থেকো। আবার আসব তোমার ছায়ায়।’

পাতাগুলো তখন ঝিরঝির করে উঠল। মনে হলো, গাছটি বলছে, ‘এসো। মানুষের ভিড়ে যখন নিজেকে হারিয়ে ফেলবে, তখন আমার কাছে এসো। আমি কথা না বলেও তোমাকে অনেক কথা শুনিয়ে দেব।’ আসলে গাছই মানুষের ক্লান্তি বোঝে। কষ্ট বোঝে।

 

ঢাকারমনা পার্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise