Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

চাকরি ছেড়ে চায়ের দোকান খুলে মাসে আয় লাখ টাকা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৪২
চাকরি ছেড়ে চায়ের দোকান খুলে মাসে আয় লাখ টাকা

প্রতিদিন প্রায় ৪০০ কাপ চা বিক্রি করেন এই ভারতীয় তরুণ। ছবি: এনডিটিভি

মাসে ৩৮ হাজার রুপির চাকরি করতেন ভারতের এক তরুণ। কিন্তু সেই চাকরি ছেড়ে খুলে বসেন ছোট্ট একটি চায়ের দোকান। শুরুতে সিদ্ধান্ত নিয়ে ছিল নানা সন্দেহ।

এখন সেই দোকান থেকেই মাসে প্রায় ১ লাখ রুপি বা বাংলাদেশের টাকায় প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা লাভ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তার এই সাফল্যের গল্প।

এক্স প্ল্যাটফর্মে এই গল্প শেয়ার করেন ওই তরুণের প্রতিবেশী। তিনি জানান, তার প্রতিবেশী আগে টেলিপারফরম্যান্সে চাকরি করতেন। মাসে প্রায় ৩৮ হাজার রুপি বেতন পেতেন। সীমিত বেতন বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ে বিরক্ত হয়ে গত মে মাসে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন।

পোস্টে তিনি লেখেন, ‘আজ আমার প্রতিবেশী দরজায় কড়া নেড়ে এক বাক্স মিষ্টি দিলেন। ব্যস্ততার কারণে আমাদের খুব একটা দেখা হয় না। কয়েক মাস আগেও তিনি টেলিপারফরম্যান্সে চাকরি করতেন। মে মাসে তিনি চাকরি ছেড়ে দেন।’

তিনি আরও জানান, শুরুতে সবাই ভেবেছিলেন, এটি ভুল সিদ্ধান্ত। তবে প্রায় ২ লাখ রুপি বিনিয়োগ করে তিনি একটি অটোরিকশা স্ট্যান্ডের পাশে সুন্দরভাবে সাজানো চায়ের দোকান চালু করেন। দোকানে চা তৈরি ও পরিবেশনের জন্য দুই নারী কর্মীকেও নিয়োগ দেন।

দোকানে সাধারণ চায়ের দাম রাখা হয়েছে ১০ রুপি বা ১৩ টাকা এবং প্রিমিয়াম চায়ের দাম ২০ রুপি। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ কাপ চা বিক্রি হচ্ছে। এতে দৈনিক বিক্রি হচ্ছে প্রায় ৬ হাজার রুপি, যা মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার রুপিতে পৌঁছায়।

দোকান ভাড়া, কাঁচামাল, কর্মীদের বেতন ও অন্যান্য খরচ বাদ দিয়ে এখন মাসে প্রায় ১ লাখ রুপি নিট লাভ করছেন তিনি।

আরও পড়ুন

৩২ বছর ধরে যে শহর আইসক্রিমের রাজধানী

২০ জুলাই ২০২৬

সম্প্রতি তিনি ব্যবসা আরও সম্প্রসারণ করে দোকানে বড়া পাও, সামোসা ও জিলাপির কাউন্টার চালু করেছেন। এ উপলক্ষে প্রতিবেশীদের মিষ্টি খাওয়ান। পোস্টে লেখক মন্তব্য করেন, ‘চাকরিতে থাকলে হয়তো তিনি এখনো ৩৮ হাজার রুপি বেতনেই পরবর্তী সময়ে ইনক্রিমেন্টের অপেক্ষায় থাকতেন। অনেক সময় সবচেয়ে বড় পদোন্নতি হলো, যেটা আপনি নিজেকেই দেন।

গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি ১৭ হাজার ৬০০-এর বেশি বার দেখা হয়েছে এবং ২০০-এর বেশি লাইক পেয়েছে। মন্তব্যের ঘরেও নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা।

একজন লিখেছেন, ‘প্রতিটি সফল নতুন চায়ের দোকানের বিপরীতে ৯৯টি দোকান কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যায়। ব্যবসা করা মোটেও সহজ নয়। আপনার প্রতিবেশীকে অভিনন্দন ও শুভকামনা।’

আরেকজন মন্তব্য করেন, ‘ঝুঁকি নেওয়ার সাহসই মানুষকে অনেক দূর এগিয়ে নেয়। সবার সেই সাহস থাকে না।’

আরেক ব্যবহারকারীর ভাষ্য, ‘নিজের স্বস্তির জায়গা ছেড়ে এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই বড় সাহসের কাজ। তার জন্য শুভকামনা রইল।’

সূত্র: এনডিটিভি

চাকরিচায়ের দোকানভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    advertiseadvertise