Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সিপাহি-জনতার বিপ্লবকালীন জাতির উদ্দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণসমূহ

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০০:০২
শেয়ার করুন:
সিপাহি-জনতার বিপ্লবকালীন জাতির উদ্দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণসমূহ

গ্রাফিকস: আগামীর সময়

৭ নভেম্বর ১৯৭৫ প্রত্যুষে ও অপরাহ্ণে জাতির উদ্দেশে জিয়াউর রহমান দুটি সংক্ষিপ্ত ভাষণ দেন।

১.

প্রত্যুষে জিয়াউর রহমানের ভাষণ

প্রিয় দেশবাসী,

আসসালামু আলাইকুম

আমি মেজর জেনারেল জিয়া বলছি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিডিআর, পুলিশ আনসার এবং অন্যদের অনুরোধে আমাকে সাময়িকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল ‘ল’ অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। এই দায়িত্ব ইনশাআল্লাহ আমি সুষ্ঠুভাবে পালন করতে যথাসাধ্য চেষ্টা করব।

আপনারা সকলে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালন করুন। দেশের সর্বত্র অফিস, আদালত, যানবাহন, বিমানবন্দর, মিল-কারখানাগুলো পূর্ণভাবে চালু থাকবে। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

খোদা হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ

২.

অপরাহ্ণে জিয়াউর রহমানের ভাষণ

প্রিয় দেশবাসী

আসসালামু আলাইকুম

বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে ও নিরাপত্তা বিধানে অংশগ্রহণকারী সেনা, নৌ, বিমান, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর ভাইদের এবং মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সৈনিকদের আমি অভিনন্দন জানাচ্ছি সশস্ত্র বাহিনীর ভাইদের নিজ নিজ কর্তব্যস্থলে প্রত্যাবর্তনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মহত্তর উদ্দেশ্য সাধনে সর্বান্তঃকরণে সমর্থন জ্ঞাপনের জন্য এবং আল্লাহতায়ালার ওপর অবিচল আস্থা স্থাপনের জন্য আমি দেশপ্রেমিক জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহতায়ালা আমাদের সকলের সহায় হোন।

খোদা হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ

৩.

১১ নভেম্বর ১৯৭৫ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী

আসসালামু আলাইকুম

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, ছাত্র, শ্রমিক ও সর্বস্তরের জনগণের অভূতপূর্ব সংহতির বহিঃপ্রকাশের মধ্য দিয়ে গত ৭ নভেম্বর এক ইতিহাস রচিত হয়। ওই ঘটনাবহুল দিনে আমি রেডিও বাংলাদেশের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, দেশে সামরিক আইন জারি আছে। কিন্তু প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত সরকার সামরিক আইন বলবৎ না রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ জাতির সামনে সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হচ্ছে জনগণের মধ্যে ঐক্যবোধ, সামরিক বাহিনীর মধ্যে একতা এবং প্রশাসন ও জনগণের মধ্যে সম্প্রীতি। আমি রাজনীতিবিদ নই। আমি একজন সৈনিক। কিছু মহলের বিভিন্ন প্রচারণার সঙ্গে আমার নাম জড়িত দেখে আমি বিস্মিত হয়েছি। আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যে, রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। স্বার্থান্বেষী মহল ভুয়া পরিচয় দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে সামরিক বাহিনীর নামে জনগণকে হয়রানি করারও প্রচেষ্টা চালাচ্ছে। তারা জনগণের মধ্যে নিরাপত্তার অভাব ও হতাশা সৃষ্টির হীন ষড়যন্ত্রে লিপ্ত।

সমাজের সর্বস্তরের জনগণের কাছে আমার আজ বিশেষ অনুরোধ, আপনারা এই ষড়যন্ত্রকারীদের ওপর সজাগ দৃষ্টি রাখবেন। আমি প্রতিটি নাগরিককে এই সময়ে সরকারকে সহায়তা করার আহ্বান জানাই। দেশে সামরিক আইন বলবৎ থাকা সত্ত্বেও স্বার্থান্বেষী মহল সামরিক আইনের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠার প্রচেষ্টা চালাচ্ছে। দেশের প্রশাসনকে সুষ্ঠুভাবে কাজ করতে না দেওয়াই এদের উদ্দেশ্য। আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে দেশবাসী সজাগ থাকবেন বলে আমি আশা করি। আমার দৃঢ় বিশ্বাস যে, দেশপ্রেমিক প্রত্যেক নাগরিক রাষ্ট্রবিরোধীদের এই হীন ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন।

আমার সামরিক বাহিনীর সহকর্মীবৃন্দ ও আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আপনাদের কল্যাণ এবং স্বার্থ রক্ষা করে একটি আধুনিক এবং দক্ষ বাহিনী হিসেবে বাংলাদেশ সামরিক বাহিনীকে গড়ে তোলা। গত ১৪ আগস্ট পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর দুরবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন স্বাধীনতার পর ওইদিন পর্যন্ত যে কাজ করে চলেছে। অবশেষে আমি সর্বস্তরের জনগণ এবং সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের অনুরোধ জানাচ্ছি যে, তারা যেন কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হন। জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশপ্রেমিক জনগণকে রাষ্ট্রবিরোধী যেকোনো মহলের চাপের শিকার না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশাবাদী, আপনারা আমাকে এবং আমার সহকর্মীবৃন্দকে সর্বান্তঃকরণে সহযোগিতা ও সহায়তা দান করবেন।

খোদা হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ

৪.

২৩ নভেম্বর ১৯৭৫ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দেশবাসী

আসসালামু আলাইকুম

গত ৭ ও ১১ নভেম্বর বেতার ও টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। তখন থেকে আমি গর্বের সঙ্গে লক্ষ্য করছি জনসাধারণ কীভাবে সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের সংহতি প্রকাশ করছে। স্বতঃস্ফূর্তভাবে সামরিক আইন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে।

এই ঘটনা সত্ত্বেও রাজনৈতিকভাবে সক্রিয় এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কিছু লোক বিভ্রান্তিকর প্রচারণায় নিয়োজিত হয়েছে। এই সমস্ত ব্যক্তি তাদের হীনস্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এখনো সামরিক বাহিনী ও প্রশাসনের নাম ব্যবহার করে চলেছে।

আমার প্রিয় দেশবাসী, অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে আমাদের নীতি পুনরায় ঘোষণা করছি। আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক। সামরিক বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনে আমাদের প্রশাসনকে দৃঢ় ও কার্যকরী রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই উদ্দেশ্য হাসিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে— এমন কোনো হস্তক্ষেপ তা যেকোনো মহল থেকেই আসুক না কেন, আমরা তা বরদাশত করব না। আমাদের এই উদ্দেশ্য সাধনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে আমরা বদ্ধপরিকর। এই পরিবেশ সৃষ্টির জন্য মৌলিক প্রয়োজন দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। বেআইনি অস্ত্রধারীরাই এই শান্তি ও শৃঙ্খলার সবচেয়ে বড় শত্রু। প্রতিটি শান্তিকামী নাগরিকের কাছে আমাদের আবেদন, তাদের উপযুক্ত শাস্তি প্রদানে আপনারা সহযোগিতা করুন।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক প্রশাসক জোটনিরপেক্ষ নীতির কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন, আমরা আমাদের সকল বন্ধুদের আশ্বাস দিচ্ছি তাদের সঙ্গে আমাদের বর্তমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাব।

আমি পুনরায় ঘোষণা করছি, সবার সঙ্গে বন্ধুত্ব কারও প্রতি বিদ্বেষ নয়— এই নীতি আমরা অনুসরণ করে চলব।

গত কয়েক মাস আমাদের জনগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সামরিক বাহিনী ও সামরিক আইন প্রশাসনের প্রতি আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

আমাদের দেশপ্রেমিক জনগণ ভালো করেই জানেন, কারা দেশের বন্ধু ও কারা দেশের শত্রু। কারা দেশের স্বার্থ ও কারা দেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত। এ সম্পর্কের আমাদের জনগণ সজাগ রয়েছে। জনসাধারণের কাছে আমার আবেদন, যারা হিংসাত্মক ও নাশকতামূলক কাজে লিপ্ত এবং যেসব বহিঃশক্তি আমাদের ধ্বংস করার অপচেষ্টায় নিয়োজিত, তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখুন।

আমাদের অঙ্গীকার পালনের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অনেক রাজবন্দিকে মুক্তি দিয়েছি এবং আরও অনেকে পর্যায়ক্রমে মুক্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো কোনো মহল আমাদের এই সদিচ্ছাকে দুর্বলতা বলে ধরে নিয়েছে এবং আমাদের সদিচ্ছাকে নস্যাৎ করার জন্য তৎপর হয়ে উঠেছে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে বানচাল করার জন্য তারা তাদের উদ্দেশ্য প্রকাশ্যে ব্যক্ত করেছেন। নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো মহল তাদের অতীত হীন কার্যকলাপের কথা ভুলে গিয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রের সঙ্গে হাত মেলানোর চেষ্টায় লিপ্ত। বহিঃশক্তির সহায়তায় এই মহল পুনরায় তৎপর হওয়ার সুস্পষ্ট আভাস দিয়েছে।

প্রিয় দেশবাসী,

এরা কারা, আমাদের তা বলে দিতে হবে না। আপনারা তা জানেন। আপনারা জানেন তারা কী করতে চায় এবং তাদের অনুপ্রেরণা কোথা থেকে আসে। জনগণের জানমালের ক্ষতিসাধনের জন্যই তারা তৎপর। আমরা দেশে আর বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেব না, আর রক্তপাত সহ্য করব না। এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী চক্র। এদের পেছনে জনসমর্থন কতটুকু, তা সবার জানা আছে। আপনারা জানেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা সামরিক বাহিনীর সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং জনগণের ইচ্ছার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সামরিক বাহিনী রাজনীতির ঊর্ধ্বে জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষাই এদের একমাত্র লক্ষ্য। যারা দেশের স্বার্থবিরোধী চক্রান্তে লিপ্ত তাদের সম্বন্ধেও সামরিক বাহিনী সজাগ। দেশের প্রশাসনব্যবস্থায় যারা জড়িত তাদের প্রতি আমাদের উপদেশ, আপনারা নির্ভয়ে এবং দৃঢ়তার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করুন। কোনো মহলের হস্তক্ষেপ আপনারা বরদাশত করবেন না। জনগণ আপনাদের সঙ্গে। দেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত ব্যক্তিদের চিহ্নিত করার ব্যাপারে আপনারা জনগণের সঙ্গে সহায়তা করুন।

এসব ব্যক্তিকে কঠোর হস্তে দমন করুন। দেশপ্রেমিক নাগরিকদের সহায়তায় বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য আপনাদের জোর প্রচেষ্টা চালাতে হবে। উদ্দেশ্যমূলকভাবে গুজব রটিয়ে এবং প্রচারপত্র ছড়িয়ে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের প্রচেষ্টাকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের জনগণ এদের পরিচয় সম্বন্ধে যথেষ্ট সচেতন। আপনারা একতাবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।

পরিশেষে, আমি আপনাদের জোর দিয়ে বলতে চাই, সামরিক বাহিনী ও জনগণ এবং প্রশাসন ও জনগণের মধ্যে সম্পূর্ণ একাত্মতা বজায় আছে। আমরা যদি এরূপভাবে একতাবদ্ধ থাকি, তাহলে কোনো বিদেশি শক্তি বা প্রভাব আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা সাড়ে সাত কোটি মানুষের একটি জাতি এবং আমরা যথেষ্ট শক্তিশালী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে প্রতিটি নাগরিকই একটি সৈনিক। আমাদের স্বাধীনতাবিরোধী চক্রান্তে লিপ্ত বিদেশি চরদের হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে— তাদের সব অপচেষ্টা বাংলাদেশের বীর জনগণ নস্যাৎ করে দেবে। আমাদের মাটিতে মীরজাফরের কোনো স্থান নেই। সামরিক বাহিনী, বিডিআর, পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধাসহ সব দেশপ্রেমিক নাগরিকের প্রতি আমাদের আহ্বান, মীরজাফর এবং বিদেশি দালালদের খুঁজে বের করুন এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদানে সক্রিয় সহায়তা করুন। আল্লাহ আমাদের সহায়।

খোদা হাফেজ

বাংলাদেশ জিন্দাবাদ।

৭ নভেম্বরজিয়াউর রহমানভাষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’