Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সুতরাং

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২
সুতরাং

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীতে প্রতিনিয়তই আমরা যুদ্ধ করছি যানজটের সঙ্গে। ঠিকমতো অফিসে যাওয়া হয় না, শিক্ষার্থীরাও ক্লাসে যেতে পারছে না সময়মতো। তবে সড়কের জটে যেখানে হাঁপিয়ে উঠছে নগরবাসী, সেখানে ঢাকার ভেতরেই একটুকু জলপথে মিলছে অভাবনীয় স্বস্তি।

হাতিরঝিলের ওয়াটার বাসে উঠলেই সড়কের অস্বস্তি আর জলপথের স্বস্তির বিষয়টি পরিষ্কার হয়। কারওয়ান বাজারের এফডিসি ঘাট হয়ে পুলিশ প্লাজায় অল্প বিরতি দিয়ে স্বল্প সময়ে গুলশান-১!

এই রুটে চলাচল করা ওয়াটার বাস অনেক যাত্রীর সময় ও ভোগান্তি— দুটোই কমাচ্ছে। সড়কে যেখানে এক কিলোমিটার যেতে কখনো কখনো মনে হয়, জীবনের একটা অধ্যায় শেষ, সেখানে ওয়াটার বাসে বসে অন্তত যানজটকে দূর থেকে দেখা যায়।

অবশ্য, হাতিরঝিলের এই জলযাত্রায় প্রকৃতির পক্ষ থেকেও কিছু ‘বিনোদন’ আছে। পানির পচা গন্ধ নাকে এসে এমনভাবে হাজির হয়, যেন ঝিল তার পুরনো সব কষ্টের হিসাব খুলে বসেছে। তার ওপর মশার দল যাত্রীদের বিনা ভাড়ায় সঙ্গ দেয়। আপনি ওয়াটার বাসের ভাড়া দেবেন, আর মশারা যেন আপনার রক্ত খেয়েই টিকিট কেটে নেবে! তবে মশার গান ও মশা মারার ভেসে আসা শব্দ আপনাকে মুগ্ধ করবে!

ভাড়ার কথাও বলতে হয়। সড়কে গাড়িতে বসে জ্বালানি, সময় আর ধৈর্য— তিনটিই পুড়ে যায়। ওয়াটার বাসে ভাড়া দিতে হয় ঠিকই, কিন্তু সময় বাঁচলে সেই ভাড়া খুব একটা গায়ে লাগে না।

হাতিরঝিলকে যদি উন্নত দেশের শহরগুলোর মতো দুপাশে শান বাঁধানো, পরিচ্ছন্ন, আলোকিত ও দৃষ্টিনন্দন করে সাজানো যায়, তাহলে এটি শুধু যানজট এড়ানোর জলপথ নয়, ঢাকার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। তখন মানুষ ওয়াটার বাসে উঠবে শুধু গন্তব্যে যেতে নয়, ঢাকাকে নতুন করে দেখতে।

একদিন হয়তো এমন দৃশ্য হবে— ঝিলের ধারে মানুষ হাঁটছে, শিশুরা ছবি তুলছে, বাতাসে দুর্গন্ধ নয়, ভেসে আসছে ফুলের সুবাস। ওয়াটার বাসও তখন হবে গর্ব। যাত্রীরা তাকিয়ে বলবেন, ‘এই ঢাকা কি সত্যিই সেই ঢাকা?’ পাশে বসা আরেকজন বলবেন, ‘মশারাও হেরে গেছে উন্নয়নের কাছে!’

আমরা অপেক্ষায় থাকলাম, সেই মনোরাম দৃশ্য উপভোগ করার।

 

রাজধানীহাতিরঝিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    advertiseadvertise