Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

চট্টগ্রাম ওয়াসা

দৈনিক আগামীর সময়ের প্রথম পাতায় গত ৩১ জুলাই প্রকাশিত ‘চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের সই করা প্রতিবাদলিপিতে প্রতিবেদনটির কিছু তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা ‘৮৬ কোটি টাকার হদিস না থাকা’-সংক্রান্ত অংশটি সঠিক নয়। তারা বলছে, চট্টগ্রাম পৌরসভা থেকে আলাদা হয়ে ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠার পর সরকারের কাছ থেকে প্রথম পর্যায়ে কালুরঘাট বুস্টার প্ল্যান্ট এবং দ্বিতীয় পর্যায়ে মোহরা পানি শোধনাগারের স্থাবর সম্পত্তি বাবদ এই অর্থ ইকুইটি হিসেবে পাওয়া যায়। যা ১৯৯৫-৯৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনেও ইকুইটি হিসেবে দেখানো হয়। ওয়াসার দাবি, এর সঙ্গে নগদ অর্থের কোনো সম্পর্ক নেই এবং সরকারের কাছ থেকে কোনো নগদ অর্থ তারা পায়নি। এই স্থাবর সম্পত্তি পরবর্তী সময়ে নিয়মানুযায়ী ইকুইটিতে রূপান্তরিত হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: চট্টগ্রাম ওয়াসা ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৯৫-৯৬ অর্থবছরের নিরীক্ষায় হঠাৎ ৮৬ কোটি ৬ লাখ ৬২ হাজার ৩২৯ টাকার এই ইকুইটি দেখানো হয়। আন্তর্জাতিক নিরীক্ষামান ও বাংলাদেশের প্রচলিত আর্থিক আইন অনুযায়ী যেকোনো ইকুইটি, সরকারি অনুদান বা সম্পত্তির বিপরীতে নির্দিষ্ট সরকারি গেজেট, অধিগ্রহণ নথি বা সহায়ক কাগজপত্র থাকা বাধ্যতামূলক। ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত টানা সাত বছর প্রতিটি স্বতন্ত্র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান তাদের অডিট প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছে, এই ৮৬ কোটি টাকার বিপরীতে কোনো বৈধ কাগজপত্র বা সহায়ক নথি ওয়াসা কর্তৃপক্ষ নিরীক্ষকদের দেখাতে পারেনি।

এ ছাড়া প্রতিবাদলিপিতে ওয়াসা বলেছে, উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের বক্তব্য অনুমতি ছাড়া এবং ভুলভাবে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। তার বক্তব্য উদ্ধৃত করে ওয়াসা বলছে, ‘নথিপত্র পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি সঠিক নয়।’ এ বিষয়ে আগামীর সময়ের প্রতিবেদক বলছেন, সাংবাদিকতার নীতি মেনে ৮৬ কোটি টাকার অডিট আপত্তির বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের বক্তব্য চাওয়া হয়েছিল। তিনি এ বিষয়ে উপব্যবস্থাপনা পরিচালকের (অর্থ) বক্তব্য নেওয়ার কথা বলেছেন এবং এমডি কার্যালয়ের কর্মচারীর মাধ্যমে এই প্রতিবেদককে তার দপ্তরে পাঠান। তখন উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) নিজেই নথিপত্র না থাকার কথা স্বীকার করে এই বক্তব্য দেন।

চট্টগ্রাম ওয়াসাপ্রতিবেদনপ্রতিবাদবিভ্রান্তিকরনিরীক্ষায
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু