Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

বুলেট ট্রেনের যুগে যে ট্রেনের গতি মাত্র ৯ কিলোমিটার!

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪২
বুলেট ট্রেনের যুগে যে ট্রেনের গতি মাত্র ৯ কিলোমিটার!

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে যখন হাই-স্পিড বুলেট ট্রেন আর দ্রুতগতির যাতায়াত নিয়ে তুমুল মাতামাতি, ঠিক তখনই ভারতে নজির গড়ছে ব্যতিক্রমী এক ট্রেন। কুয়াশায় ঘেরা পাহাড়, ঘন জঙ্গল আর দিগন্ত বিস্তৃত চা বাগানের বুক চিরে এগিয়ে চলে এই ট্রেন।

দ্রুত গন্তব্যে পৌঁছানো নয়, বরং এই ট্রেনযাত্রার আসল আনন্দ যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য। এর ধীর গতি আর চারপাশের দৃষ্টিনন্দন পরিবেশ যুগ যুগ ধরে জুড়াচ্ছে ভ্রমণপিপাসুদের চোখ।

ভারতের মেত্তুপালায়ম থেকে উটি রুটে চলাচলকারী নীলগিরি মাউন্টেন রেলওয়ে পরিচিত দেশটির সবচেয়ে ধীরগতির ট্রেন হিসেবে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় মাত্র ৯ কিলোমিটার। প্রায় ৪৬ কিলোমিটারের এই পথটুকু পাড়ি দিতে ট্রেনটির সময় লাগে দীর্ঘ পাঁচ ঘণ্টা।

খাড়া পাহাড়ি ঢাল আর নীলগিরি পাহাড়ের দুর্গম ভূপ্রকৃতির কারণেই এত ধীরগতিতে চলতে হয় এই ট্রেনকে। এই পুরো রুটে রয়েছে অসংখ্য বিপজ্জনক বাঁক ও সরু পাহাড়ি ট্র্যাক।

খাড়া পাহাড়ে ওঠার জন্য এখানে ব্যবহার করা হয় বিশেষ ধরনের র‌্যাক অ্যান্ড পিনিয়ন প্রযুক্তি। তবে এই কচ্ছপ গতির কারণেই যাত্রীরা দেখার সুযোগ পান চারপাশের অপরূপ দৃশ্য।

ঐতিহাসিক ও প্রকৌশলগত অনন্য কীর্তির স্বীকৃতিস্বরূপ নীলগিরি মাউন্টেন রেলওয়েকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে।

১৯০০ সালের শুরুর দিকে নির্মিত এই পাহাড়ি রেলপথে রয়েছে প্রায় ১৬টি টানেল, ২০০টিরও বেশি বাঁক এবং ২৫০টির ওপর সেতু।

আরও পড়ুন

ট্রেন চালাতে অনীহা ভারতের

২৫ জুন ২০২৬

এই ট্রেনের সঙ্গে জড়িয়ে আছে বলিউডের এক সোনালী স্মৃতিও। শাহরুখ খান ও মালাইকা আরোরার বিখ্যাত ছাইয়া ছাইয়া গানটির শুটিং হয়েছিল চলন্ত এই ট্রেনের ছাদেই।



বর্তমানে উটি পৌঁছানোর জন্য সড়কপথ অনেক বেশি দ্রুতগতির হলেও রোমাঞ্চ আর স্মৃতির টানে পর্যটকেরা বেছে নেন এই ধীরগতির ট্রেনকেই। পশ্চিম ঘাটের নান্দনিক রূপ ও নস্টালজিক অনুভূতি এই যাত্রাকে দেয় আজীবন মনে রাখার অভিজ্ঞতা।

সূত্র : এনডিটিভি

ট্রেনভারত
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    প্রশাসনিক দাদাগিরি

    প্রশাসনিক দাদাগিরি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৪২

    advertiseadvertise