Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

এবং

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪১
এবং

গ্রাফিকস: আগামীর সময়

একসময় বেইলি রোডে সন্ধ্যা নামত না, মহড়া নামত। রাস্তার বাতি জ্বলার আগেই নাট্যকর্মীদের আনাগোনা শুরু হয়ে যেত। কারও হাতে নাটকের স্ক্রিপ্ট, কারও হাতে চা-কফির পেয়ালা, আর কারও হাতে কিছু না থাকলেও মুখে থাকত নাটকের সংলাপ।

নব্বইয়ের দশকের বেইলি রোড ছিল বাংলাদেশের নাট্যকর্মীদের একরকম অনানুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়। এখানে ক্লাস হতো চায়ের দোকানে, পরীক্ষা হতো মঞ্চে, আর ফলাফল বের হতো দর্শকের হাততালিতে। কে কোন নাটকে অভিনয় করছেন, কোন দল নতুন নাটক নামাচ্ছে, কার প্রেমে কে পড়েছেন— সব খবর পাওয়া যেত এক কাপ চায়ের সঙ্গে। বিনোদন সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য চায়ের দোকানে কান পেতে থাকতে হতো। চায়ের দোকানগুলো যেন একেকটি তথ্যভাণ্ডার! সেখানে বসলে মনে হতো, দেশের নাট্যচর্চার ভবিষ্যৎ নিয়ে জাতীয় সেমিনার চলছে। একজন বলছেন, ‘বাংলাদেশের নাটকে নতুন ভাষা দরকার।’

আরেকজন চায়ে বিস্কুট ডুবিয়ে বলছেন— ‘আগে বিলটা দাও, তারপর ভাষা নিয়ে কথা বলো।’

কেউ নাটকের চরিত্র নিয়ে তর্ক করছেন, কেউ নির্দেশকের সঙ্গে অভিমান করে বলছেন, ‘আমি আর এই নাটকে থাকব না। পাঁচ মিনিট পর আবার প্রশ্ন— ‘আজ মহড়া কয়টায়?’ মানে সারাক্ষণ নাটক নিয়েই আলোচনা হতো।

আর প্রেম? সেটিও ছিল নাট্যপাড়ার অবিচ্ছেদ্য অংশ। মঞ্চে নায়ক-নায়িকা প্রেমে পড়তেন চরিত্র অনুযায়ী, আর মঞ্চের বাইরে অনেকেই পড়তেন নিজের দায়িত্বে। ফলে কোনটা নাটকের মহড়া আর কোনটা বাস্তব জীবনের মহড়া— তা বুঝতে দর্শকের চেয়েও নাট্যকর্মীদেরই বেশি কষ্ট হতো!

বেইলি রোডের নাট্যপাড়ায় তখন একটা অদ্ভুত জৌলুস ছিল। সন্ধ্যার পর মনে হতো, সাংস্কৃতিক রাজধানী বুঝি এটাই। পকেটে টাকা নেই, কিন্তু স্বপ্নের কোনো ঘাটতি নেই।

তারপর সময় বদলেছে। শহর বদলেছে। আড্ডার ধরন বদলেছে। মোবাইল ফোন এসেছে, ফেসবুক এসেছে। গণমাধ্যমের প্রভাবে রাজধানীর এমন আড্ডাগুলো সংকুচিত হয়ে গেছে।

বেইলি রোডও তার পুরনো রূপ হারিয়েছে। তরুণ-তরুণীদের সেই জটলা আর নেই, রাতভর নাটক নিয়ে তর্ক নেই, চায়ের কাপ হাতে স্ক্রিপ্ট নিয়ে বসে থাকা মানুষও আর নেই।

সেদিন গিয়েছিলাম বেইলি রোডে। হাঁটতে হাঁটতে মনে হলো রাস্তা যেন খুব আস্তে করে বলে ওঠে— ‘একসময় এখানে নাটক হতো’ আর বেইলি রোড তখন মুচকি হেসে উত্তর দেয়— ‘হতো? আরে ভাই, এখানে তো জীবনটাই নাটক ছিল!’

বেইলি রোডনাট্যকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে