হাজার জুতার ভিড়ে হারানো জুতা ‘খুঁজে দিল’ চ্যাটজিপিটি
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
হাজারো জুতার ভিড়ে হারিয়ে যাওয়া নিজের জুতা খুঁজতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে ভিডিওটি নিয়ে মজেছেন নেটিজেনরা।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী শুভং বোরকার শেয়ার করেন ভিডিওটি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি জায়গায় শত শত জোড়া জুতা রাখা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেছেন, এক হাজারের বেশি জুতার মধ্যে নিজের একটি জুতা হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। নিজে খুঁজে সেটি বের করতে গিয়ে সমস্যায় পড়েন।
পরে প্রচলিত পদ্ধতিতে খোঁজার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। জুতাগুলোর বিশাল স্তূপের একটি ছবি তোলেন। এরপর সেটি চ্যাটজিপিটিতে দিয়ে বলেছেন হারানো জুতাটি শনাক্ত করতে।
আরও পড়ুন
ভেজা জুতা শুকানোর কৌশল
০৪ আগস্ট ২০২৬
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি এরই মধ্যে ২০ লাখের বেশি ভিউ পেয়েছে। মন্তব্যের ঘরে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, এভাবে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়, জানতাম না। আরেকজন মজা করে বলেছেন, সবচেয়ে সুন্দর জোড়াটি নিয়ে চলে যান। আরেক ব্যবহারকারী লিখেছেন, কোণায় বসে এআই কাঁদছে।
তবে ভিডিওটির সত্যতা এবং ঘটনাটি ঠিক কোথায় ও কীভাবে ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : এনডিটিভি







