Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

মনে হয়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:২৪
মনে হয়

গ্রাফিকস: আগামীর সময়

অপেক্ষার দরজা খুলল। কাঁটাতারে সীমান্ত দুমড়ে বিশ্বের ঘরে ঘরে ঢুকে পড়ল ফুটবল বিশ্বকাপ। কোন দলের মুখে থাকবে বিজয়ের হাসি, কার হাতে যাবে ট্রফি, তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। কিন্তু ভবিষ্যৎ পৃথিবীতে নাকি এই উন্মাদনা থাকবে না। পাল্টে যাবে বিশ্বকাপের ধরনও। বুদ্ধিমত্তা আর কম্পিউটার ব্যবহার করে মাঠে না নেমেও খেলায় যোগ দিতে পারবেন খেলোয়াড়রা। খুব বেশি দূরেও নয় নাকি সেই দিন। হাতের নাগালেই প্রায়। ২০৫০ সালে। সেই ভবিষ্যদ্বাণীই করেছেন যুক্তরাজ্যের খেলা ও প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুইস উইল্টশায়ার।

কোচ থাকবে না। বদলে যাবে খোলার মাঠের চেহারা। মেসি, রোনালদোর চেয়ে দামি তারকা হয়ে উঠবেন ই-স্পোর্টস তারকারা। শুধু তাই নয়, মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের খেলার মাঠে লড়বে মানুষের তৈরি রোবট। আবার উচ্চপ্রযুক্তির রোবটদের মধ্যেই চলবে বিভিন্ন টুর্নামেন্ট আর বিশ্বকাপ। আজ থেকে ২৫ বছর পরের এ খেলার দুনিয়া সম্পর্কে ২০২৫ সালেই এ প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান।

অত্যাধুনিক বিশ্বের সে উন্নত প্রযুক্তি ও আবিষ্কারের ধোঁয়া গিয়ে মিলবে খেলার ময়দানেও। খেলোয়াড়দের মস্তিষ্কে ইনস্টল করা হবে ডিজিটাল চিপ। মাঠের বাইরে থেকে নিয়ন্ত্রিত হবেন খেলোয়াড়রা। জমজমাট হয়ে উঠবে স্টেডিয়াম।

দ্য মিডিয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের খেলার দুনিয়ায় থাকবে এআইর প্রভাব। প্রচলিত কোচ দিয়ে কেউ আর শিখবে না কোনো খেলা। নতুন খেলোয়াড় গড়ে তুলতে কোচিং সিস্টেমে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আবার খেলোয়াড়ের দেহের গঠন, মানসিক অবস্থা সবকিছু বিবেচনা করে রচনা করা হবে তার ব্যায়ামনীতি। এতে সর্বোচ্চ খেলাটুকুর জন্য তার যতটুকু পরিশ্রম বা ট্রেনিং দরকার, তার নির্দেশনা থাকবে। খেলোয়াড়ের ভিত্তিতে এ চার্ট গঠনে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাদের বায়োমেডিকেল তথ্য ব্যবহার করে হৃৎস্পন্দন, রক্তচাপ ইত্যাদি মিলিয়ে বানানো হবে চার্ট। বাস্তবের বদলে ই-স্পোর্টস সাড়া ফেলবে বেশি। আবার পছন্দের খেলোয়াড়কে দেখার জন্য অপেক্ষা করতে হবে না বছরের পর বছর। ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে যেকোনো সময় যেকোনো জায়গায় সাক্ষাৎ করা যাবে ভালোবাসার খেলোয়াড়ের সঙ্গে। খেলাপ্রেমীদের জন্য তা হয়ে উঠবে নতুন নেশা। খেলোয়াড়রা এতই জনপ্রিয় হয়ে উঠবেন, পাবেন তারকার মর্যাদা। কমে আসবে খেলোয়াড় ও ফ্যানদের দূরত্ব। এসব ফ্যানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হবে বিশেষ কনটেন্ট।

মনে হয়সীমান্তফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    advertiseadvertise