দেখা যাক

প্রোটিন— বর্তমান খাদ্য দুনিয়ার এক বড় তারকা। ল্যাবরেটরি থেকে সুপার মার্কেট, সবখানেই তাকে নিয়ে মাতামাতি। খাদ্যবিষয়ক বিজ্ঞানীরা নীরবে বদলে দিচ্ছেন ভবিষ্যতের খাবারের জগৎ। বিজ্ঞানাগারের ছোট একটি স্টিলের ট্যাংকে তারা তৈরি করছেন ভবিষ্যতের খাবারের জাদুকরী উপাদান। প্রোটিন ঘিরে অনেক গবেষণার পর তারা এখন মন দিচ্ছেন কীভাবে ল্যাবে বানানো যায় ফ্যাট বা চর্বি। প্রিসিশন ফার্মেন্টেশন প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে বদলে দেওয়া সম্ভব খাবারের কার্যকারিতা। ২০৫০ সালে ৯৭০ কোটি জনগণের খাদ্যের জোগান দিতে ল্যাবেই প্রোটিন, ফ্যাট তৈরি হবে বলে পূর্বাভাস দিয়েছেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎবিদ টনি হান্টার। চলতি বছরের আগস্ট মাসে প্রিসিশন ফার্মেন্টেশন নিয়ে ফিউচার অব ফুড ওয়েবসাইটে জানিয়েছেন বিস্তারিত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রিসিশন ফার্মেন্টেশনের বিষয়টি মূলত বিকল্প প্রোটিন উৎপাদনের একটি উপায় হিসেবে হয়ে এসেছে আলোচিত। টনির মতে, বাণিজ্যিকভাবে এ প্রযুক্তির আরও বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খাদ্যের কার্যগত কাঠামোকে নতুন করে গড়ে তোলার মধ্যে। প্রোটিনের পরিমাণ বেশি হলে তা ল্যাবে উৎপাদন করা হয়ে পড়ে ব্যয়বহুল ও জটিল। এই প্রোটিন তৈরিতে প্রয়োজন বিপুল পরিমাণ শক্তি ও সম্পদ। কিন্তু প্রিসিশন ফার্মেন্টেশনে সম্পূর্ণ ভিন্ন একটি সুযোগ



