কোথাও বাঁশের ভিতরের লার্ভা ভাজা, কোথাও ধানখেতের জলজ পোকা—গবেষণায় মিলল ৭৫ প্রজাতির হদিস, ২৪টি বিশ্বে প্রথমবার ভোজ্য হিসেবে নথিভুক্ত; কিন্তু বন উজাড় ও বাজারের চাহিদায় বিপন্ন হতে পারে এই ‘খাদ্যভাণ্ডার’।গুবরে পোকা দেখলে অনেকেরই হয়তো গা শিরশির করে উঠবে। কেউ ঘরের কোণে দেখলে ঝাঁটা হাতে তেড়ে যাবেন, কেউ আবার খাবারের থালায় দেখলে মুখ ঘুরিয়ে নেবেন। কিন্তু উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনজাতি সম্প্রদায়ের কাছে এই পোকাই বহুদিনের পরিচিত খাবার! কোথাও বাঁশের ভিতরে থাকা লার্ভা আগুনে ঝলসে খাওয়া হয়, কোথাও ধান...