Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সুস্থতা

প্রোটিন কম খেলে কি আয়ু বাড়ে?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:১০
প্রোটিন কম খেলে কি আয়ু বাড়ে?

প্রতীকী ছবি

সুস্থ ও দীর্ঘজীবন পেতে হলে বেশি প্রোটিন খাওয়া চাই। এমনটিই আমরা এতদিন শুনে এসেছি। কিন্তু সাম্প্রতিক কিছু গবেষণা বলছে ভিন্ন কথা।
নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রয়োজনের তুলনায় কম প্রোটিন গ্রহণ করলে কিছু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সীমিত হয়ে যায়। ফলে বার্ধক্যের গতি হয় ধীর, যা আয়ু বাড়াতে ভূমিকা রাখতে পারে।

৩১ জুলাই প্রকাশিত এই গবেষণায় ৩৫০টির বেশি পরীক্ষাগার ও প্রাণীভিত্তিক গবেষণার ফল বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা যায়, পরিমিতভাবে প্রোটিন কমালে বিপাকক্রিয়া উন্নত হতে পারে, প্রদাহ কমতে পারে এবং কোষের ক্ষতি হ্রাস পেতে পারে।

আয়ু বাড়ার ইঙ্গিত
গবেষকদের বিশেষ আগ্রহের জায়গায় ছিল মেথিওনিন, আইসোলিউসিন ও ভ্যালিন নামের ৩টি অ্যামাইনো অ্যাসিড। এগুলো প্রোটিনের গুরুত্বপূর্ণ উপাদান। প্রাণীর ওপর গবেষণায় দেখা গেছে, এসব অ্যামাইনো অ্যাসিড সীমিত করলে আয়ু বাড়ার সম্ভাবনা তৈরি হয়। একটি গবেষণায় মধ্যবয়সী পুরুষ ইঁদুরের খাদ্যে ভ্যালিন কমিয়ে তাদের আয়ু প্রায় ২৩ শতাংশ পর্যন্ত বাড়ার প্রমাণ পাওয়া গেছে।
প্রোটিন কম খেলে শরীরে কিছু উপকারী পরিবর্তন ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যেমন, এফ জি এফ টুয়েন্টি ওয়ান নামের একটি হরমোনের মাত্রা বাড়তে পারে, যা বিপাকক্রিয়া সক্রিয় রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এ ছাড়া কোষের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে নতুন উপাদান তৈরির স্বাভাবিক প্রক্রিয়া ‘অটোফ্যাজি’ সক্রিয় হতে পারে। মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা ভালো হওয়া এবং অক্সিডেটিভ স্ট্রেস কমার সঙ্গেও প্রোটিন সীমিত করার সম্পর্ক পাওয়া গেছে।

প্রমাণ এখনও সীমিত
তবে এখানেই সতর্কতা জরুরি। এখন পর্যন্ত দীর্ঘায়ুর ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রমাণ এসেছে প্রাণী গবেষণা থেকে। মানুষের ক্ষেত্রে প্রোটিন কমালে আয়ু বাড়ে এমন সরাসরি প্রমাণ এখনও নেই। তাই গবেষণার এই ফলকে এখনই সবার জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের নির্দেশনা হিসেবে দেখার সুযোগ নেই।

পেশি ক্ষয় রোধে অনেকেরই বরং বেশি প্রোটিন প্রয়োজন হয়।সবার জন্য নয়
আর সবার জন্য কম প্রোটিন খাওয়াও উপযোগী নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি ক্ষয় রোধে অনেকেরই বরং বেশি প্রোটিন প্রয়োজন হয়। সাধারণভাবে বয়স্কদের প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের জন্য প্রায় ১ থেকে ১ দশমিক ২ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে। পেশি ক্ষয় বা বিশেষ কিছু দীর্ঘমেয়াদি রোগ থাকলে চাহিদা আরও বাড়তে পারে।
শিশু-কিশোর, গর্ভবতী নারী, ক্রীড়াবিদ এবং অসুস্থতা বা আঘাত থেকে সেরে ওঠা মানুষেরও প্রোটিনের চাহিদা তুলনামূলক বেশি।

ভারসাম্যটাই গুরুত্বপূর্ণ
তাই দীর্ঘায়ুর আশায় হঠাৎ প্রোটিন কমিয়ে দেওয়ার আগে নিজের বয়স, শারীরিক পরিশ্রম, ওজন ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করা জরুরি। কারণ, সবার শরীরের চাহিদা এক নয়। প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন যেমন উপকারী নাও হতে পারে, তেমনি প্রয়োজনের চেয়ে কম প্রোটিনও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য তাই কোনো একক খাদ্যাভ্যাস নয়, বরং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী সুষম ও পরিমিত খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

সূত্র: হেলথলাইন ডট কম 

প্রোটিনপ্রোটিনসমৃদ্ধ খাবারমাছমাংসডিমদুধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়