Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

গরমে পেট ঠিক রাখতে গুরুপাক খাবার বাদ দিন

ডা. ফারাহ বিনতে ফারুক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৩৮
গরমে পেট ঠিক রাখতে গুরুপাক খাবার বাদ দিন

সংগৃহীত ছবি

বাংলাদেশে গ্রীষ্মকালে তীব্র গরমে খাবারে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু খুব দ্রুত বেড়ে ওঠে। ফলে খাবার দ্রুত নষ্ট হয়। এটাই পেট খারাপ হওয়ার প্রধান কারণ বলে ধরে নেওয়া হয়। এ সময় বেলার খাবার বেলায় খেয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়। হোমমেড টাটকা খাবার ছাড়া বাইরের খাবার না খাওয়াই ভালো। এ ছাড়া মানতে হবে বিশেষ কিছু নিয়ম।

হাইড্রেশন ও ইলেকট্রোলাইট ভারসাম্য: তীব্র গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি ও খনিজ লবণ বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এটি তৈরি করে ডিহাইড্রেশন এবং এর প্রভাব পড়ে মেটাবলিজমে। তাই তীব্র রোদে বেশিক্ষণ কাজ করা উচিত নয়। বেশি ঘেমে গেলে পর্যাপ্ত পানি ও ওরস্যালাইন খাওয়া দরকার। ফলের রস, ডাবের পানি বা লেবুর শরবত পান করা যেতে পারে। তীব্র রোদে বের হলে ছাতা ব্যবহার করুন।

বারবার হালকা খাবার: ভারী খাবার হজম হতে সময় নেয় এবং শরীরে অতিরিক্ত তাপমাত্রা উৎপাদন করে। ফলে বাইরের অতিরিক্ত গরমের সঙ্গে শরীরে তৈরি হওয়া তাপমাত্রায় আমাদের হাঁসফাঁস লাগে। এটি এড়াতে একবারে বেশি খাবার না খেয়ে প্রতি তিন-চার ঘণ্টা অন্তর অল্প করে সুষম  খাবার খান।

পাতে রাখুন প্রোটিন ও ফাইবার: খাদ্য তালিকায় মাছ, ডিম, মুরগির মাংস, দই এবং মৌসুমি শাকসবজি রাখুন। প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়ায় বেশি শক্তি খরচ করায় মেটাবলিজম বাড়ে।

মিষ্টি ও ফাস্টফুড বর্জন: কোমল পানীয়, আইসক্রিম বা অতিরিক্ত মিষ্টি ও ভাজাপোড়া জাতীয় খাবার মেটাবলিজমের গতি ধীর করে। গরমে এগুলো এড়িয়ে চলা ভালো। এমনকি অতিরিক্ত গরমে একের পর এক আইসক্রিম খাওয়া ভালো নয়। আইসক্রিমের অতিরিক্ত সুগার শরীরের জন্য ক্ষতিকর।

ঠান্ডা সময়ে শরীরচর্চা: গরমের দিনে সকালের বা সন্ধ্যার ঠান্ডা আবহাওয়ায় হাঁটা বা হালকা ব্যায়াম করুন। এটি বিপাক হার বাড়ায়। প্রতিবার খাওয়ার ১৫ মিনিট পর ৫-১০ মিনিটের জন্য হাঁটুন। এতে হুট করে রক্তে চিনির মাত্রা বাড়বে না।

পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম: রাতে অন্তত সাত-আট ঘণ্টা গভীর ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং বিপাক প্রক্রিয়া ঠিক রাখতে সহায়তা করে। রাতে ফোন ব্যবহার আপনার ঘুমের স্বাভাবিক চক্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিছানায় যাওয়ার এক ঘণ্টা আগেই মোবাইল সরিয়ে রাখুন।

লেখক: ইনডোর মেডিকেল অফিসার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল

হাইড্রেশনইলেকট্রোলাইটপ্রোটিনফাইবারবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা