Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাহিত্য

যে কারণে সেবা প্রকাশনীর কার্যক্রম ‘সাময়িক স্থগিত’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২২:২৭
যে কারণে সেবা প্রকাশনীর কার্যক্রম ‘সাময়িক স্থগিত’

সংগৃহীত ছবি

সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনীর কার্যক্রম। আজ বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।’

প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত ‘সাময়িক কার্যক্রম স্থগিতের’ নোটিসটি সেবার ফেসবুক পেইজে পোস্ট করা হয়। নোটিসটি পোস্ট করেন সেবা প্রকাশনীর উদ্যোক্তা প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী ও প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর।

কাজী আনোয়ার হোসেনের হাত ধরে ১৯৬৩ সালের মে মাসে যাত্রা শুরু হয়েছিল সেবা প্রকাশনীর। মাসুদ রানা, কুয়াশা, তিন গোয়েন্দা, এবং রোমাঞ্চকর অনুবাদ সিরিজগুলো দিয়ে দ্রুত সেবা প্রকাশনী সব ধরনের পাঠকের কাছে পৌঁছে যায়। বিশেষ করে পেপারব্যাক সাহিত্যের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ সৃষ্টির ব্যাপারে সেবা প্রকাশনী পালন করেছিল অগ্রণী ভূমিকা। চার বছর আগে কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর প্রকাশনীর হাল ধরেছিলেন তার পরিবারের সদস্যরা। দুই ছেলে কাজী শাহনূর হোসেন ও কাজী মায়মুর হোসেনই মূলত চালাচ্ছিলেন প্রকাশনী।

হঠাৎ কি হলো, কেন স্থগিত করতে হলো প্রকাশনীটির কার্যক্রম? কেউ কেউ মনে করছেন ভাইয়ে ভাইয়ে বিরোধ তৈরি হওয়ায় সেবা বন্ধ হয়ে যাচ্ছে। তবে মাসুমা মায়মুর আগামীর সময়কে বললেন, ‘ভাইয়ে ভাইয়ে বিরোধ নয়, বরং প্রতিষ্ঠানের ‘অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের’ জন্যই কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।’

মাসুমা মায়মুরের ভাষ্য, ‘সেবা প্রকাশনীতে দুর্নীতি করেছে কিছু অসাধু কর্মচারী। নিরপেক্ষ অডিটের স্বার্থে সেবা প্রকাশনীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুই ভাইয়ের মাঝে কোনও প্রকার দ্বন্দ্ব নেই, ছিলও না।’

সেবা প্রকাশনী বন্ধ হবে না আশ্বস্ত করে মাসুমা মায়মুর বলেন, ‘সেবা প্রকাশনী ফিরে আসবে নতুনরূপে। নতুন চিন্তা এবং নতুন পরিচালনা কাঠামোতে নবরূপে সেবা প্রকাশনীকে আবারও পাঠক পাবেন। অভ্যন্তরীন অনিময় নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্যই সাময়িক স্থগিত। দ্রুতই ফিরে আসবে সেবা প্রকাশনী।’

সেবা প্রকাশনীকার্যক্রমস্থগিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!