Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • ‘তিতাস একটি নদীর নাম’— অদ্বৈত মল্লবর্মণ
  • ‘যেভাবে বেড়ে উঠি’— আল মাহমুদ
  • ‘আমি আর আমিন যখন আজিমপুরে থাকতাম’— শাহনাজ মুন্নী
  • ‘নৌকাবাইচ উৎসব’— মাহবুব পিয়াল
  • ‘ইতিহাসের বাঁকবদল: একাত্তর ও পঁচাত্তর’— মহিউদ্দিন আহমদ
জয়দুল হোসেন
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:০৭
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

বই পড়ার সময় নিজের দেখা বা পরিচিত জগৎ, চেনা ঘটনা ও স্থান যখন গল্প, উপন্যাস কিংবা ইতিহাসের পাতায় খুঁজে পাই, তখন তা আমাকে গভীরভাবে টানে। সাহিত্যে নিজের দেখা বাস্তবতার প্রতিফলন কিংবা ইতিহাসের পরিচিত অধ্যায়ের ভিন্নতর বিশ্লেষণ আমার ভেতরে এক অন্যরকম ভালোলাগা ও ব্যাকুলতা তৈরি করে। সেই অভিজ্ঞতার আলোকেই আমার প্রিয় পাঁচটি বইয়ের কথা বলা যায়। প্রথমেই বলতে হয় অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’-এর কথা। তিতাসপাড়ের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের জনজীবন, জেলেদের মাছ ধরা, গ্রামীণ জীবনযাত্রা, তিতাসের বাঁক ও নদীসংলগ্ন গ্রামগুলোর চমৎকার বিবরণ এতে ফুটে উঠেছে। বইয়ে বর্ণিত প্রতিটি গ্রাম ও অঞ্চলে আমি বাস্তবে ঘুরেছি। ফলে উপন্যাসে চেনা দৃশ্যপটগুলো দেখতে পাই, যা আমাকে বিশেষভাবে মুগ্ধ করে।

দ্বিতীয় বই কবি আল মাহমুদের আত্মজৈবনিক উপন্যাস ‘যেভাবে বেড়ে উঠি’। কবির বাল্যকাল ও শৈশবের এই আখ্যানের সঙ্গে জড়িয়ে আছে কুরুলিয়ার খাল, নিয়াজ পার্ক, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল, কুমারশীল মোড়, লোকনাথ দীঘিরপাড়, ট্যাংকের পাড় ও ঐতিহাসিক লালমোহন পাঠাগার। নিজের চোখে দেখা এসব স্থান আল মাহমুদের লেখনীতে যেভাবে রূপ পেয়েছে, তা আমাকে স্মৃতিময় অতীতে ফিরিয়ে নেয়। তৃতীয় বই শাহনাজ মুন্নীর ‘আমি আর আমিন যখন আজিমপুরে থাকতাম’। কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী ও কবি সরকার আমিন দম্পতি আজিমপুরের বাসায় থাকাকালে আমি বহুবার সেখানে গিয়েছি। তাদের সঙ্গে ডিমভাজি ও ডাল দিয়ে দুপুরের খাবার খাওয়ার স্মৃতি আজও অমলিন। বইয়ে সেই বাসার নিখুঁত ও জীবন্ত বর্ণনা আমার মধ্যে গভীর নস্টালজিয়া তৈরি করে। চতুর্থ বই মহিউদ্দিন আহমদের ‘ইতিহাসের বাঁকবদল: একাত্তর ও পঁচাত্তর’। একজন প্রবীণ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক হিসেবে বইটির প্রতি আমার টান আলাদা। ১৯৭১ ও ১৯৭৫— দুটি সময়কালই আমি বাইরে থেকে প্রত্যক্ষ করেছি। তবে মহিউদ্দিন আহমদ নির্মোহ দৃষ্টিতে এসব ঘটনার ভেতরের ঘটনা ও প্রেক্ষাপট তুলে ধরেছেন। তার নিরপেক্ষ বিশ্লেষণ আমাকে গভীরভাবে ভাবায়।

পঞ্চম বই মাহবুব পিয়ালের ‘নৌকাবাইচ উৎসব’। ১৯৯৮ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটি তিতাস নদীর নৌকাবাইচের ঐতিহ্য, বিভিন্ন এলাকার নৌকার গল্প এবং শৈশবে শোনা নৌকাবাইচের গানকে তুলে ধরেছে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর নৌকাবাইচ আমি শৈশব থেকেই নৌকায় বসে সরাসরি উপভোগ করেছি। ফলে বইটি আমার বাল্যকালের স্মৃতি ও আবেগকে গভীরভাবে স্পর্শ করে।

এই পাঁচটি বই আমার চেনা মাটি, মানুষ, আবেগ ও ব্যক্তিগত অভিজ্ঞতার মেলবন্ধন। পরিচিত বাস্তবতা ও ইতিহাসের সত্য রূপই আমাকে বারবার বইগুলোর কাছে টেনে নেয়।

বইউপন্যাসতিতাসনৌকাবাইচ উৎসববাঁকবদলপঁচাত্তরকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২