বই পড়ার সময় নিজের
দেখা বা পরিচিত জগৎ,
চেনা ঘটনা ও স্থান
যখন গল্প, উপন্যাস কিংবা ইতিহাসের পাতায় খুঁজে পাই, তখন তা
আমাকে গভীরভাবে টানে। সাহিত্যে নিজের দেখা বাস্তবতার প্রতিফলন
কিংবা ইতিহাসের পরিচিত অধ্যায়ের ভিন্নতর বিশ্লেষণ আমার ভেতরে এক
অন্যরকম ভালোলাগা ও ব্যাকুলতা তৈরি
করে। সেই অভিজ্ঞতার আলোকেই
আমার প্রিয় পাঁচটি বইয়ের কথা বলা যায়।
প্রথমেই বলতে হয় অদ্বৈত
মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’-এর কথা। তিতাসপাড়ের
ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের জনজীবন, জেলেদের মাছ ধরা, গ্রামীণ
জীবনযাত্রা, তিতা...