প্রিয় ৫ বই
- মনোজদের অদ্ভুত বাড়ি— শীর্ষেন্দু মুখোপাধ্যায়
- দেশে বিদেশে— সৈয়দ মুজতবা আলী
- সোফির জগৎ— ইয়েস্তেন গার্ডনার, অনুবাদ: জিএইচ হাবীব
- মান্টোর গল্পসমগ্র— সাদাত হাসান মান্টো
- বাঙালনামা— তপন রায়চৌধুরী

গ্রাফিকস: আগামীর সময়
মনোজদের অদ্ভুত বাড়ি
আমাদের সবার মনের ভেতরে একটা কিশোর বাস করে। যে কিশোরের বয়স আমরা বাড়তে দিই না। শীর্ষেন্দুর মনোজদের অদ্ভুত বাড়ি এমন এক উপন্যাস, যেটি এখনো অনায়াসে পড়তে পারব। খিলখিল করে হাসব।
দেশে বিদেশে
বইটা হাতে নিলে কাবুল, সেই সময়টা আর চরিত্রগুলো চোখের সামনে চলে আসে। সৈয়দ মুজতবা আলীর রসবোধের কথা সবাই বলে, এই বইয়ের শেষের কয়েকটি অংশে কান্না ধরে রাখা কঠিন। অবরুদ্ধ সময়টায় যখন অনাহার আর অনিশ্চয়তায় দিন কাটছে, খেতে না পেরে পেরে লেখক ঘোরের মধ্যে চলে গেছেন, সেসময়ে সব রাগ গিয়ে পড়ল ভৃত্য আবদুর রহমানের ওপর, ‘তুই সব খাবার খেয়ে নিস। এত্ত বড় দেহ, ’ , , , , , ,



