Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

আবু তাহের সরফরাজের কবিতা

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৫১
আবু তাহের সরফরাজের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিদিন যদি

প্রতিদিন যদি শূন্যতা ঘেরা মানুষের সংসার

আমাদের চুম্বনের শব্দ পূর্ণতা হবে তার।

বিকেলবেলায় আমাদের নদী গোধূলির রাঙা তীর্থ

তীরে কাশবন আমরা দুজন নেই আর কারও ভিড় তো।

 

ভিড়ের গন্ধ গায়ে মেখে যারা হেঁটে যায় কোলাহলে

হেঁটে যেতে যেতে আমাদের দিকে তাকায় কৌতূহলে।

আমরা তাদের জীবনের পথে এঁকে দেব এই নদী

সবুজ পাতায় লিখে দেব গান— গেয়ে ওঠে তারা যদি!

 

তাদের কণ্ঠ বাতাসে ছড়িয়ে চলে যাবে বহুদূর

যুদ্ধ থামিয়ে সৈন্য শুনবে হৃদয়মথিত সুর।

প্রতিদিন যদি বিপ্লব তবে মুক্তি আসে না কেন?

আমাদের সম্ভোগে জন্মাবে হাজার লেনিন যেন।

 

মুখোশ

হয়তো আমি নিজের কাছে ভদ্রবেশী মুখোশ

হঠাৎ যদি জিগেশ করো, ‘মুখটা কোথায় লুকোস?’

বলব না তা, বলার মতো মুখটা যে আর নেই

মুখের গড়ন নানান বরণ, মোদ্দা কথা এই।

 

মানুষ আমি মানুষ তুমি এই যে মানবদেহ

মানুষ কিনা, ভাবছে না কেউ করছে না সন্দেহ।

মানুষ ছাড়া সকল প্রাণী ন্যাংটো খোলামেলা

এই পৃথিবীর নিয়ম মেনে করছে বাঁচার খেলা।

 

ভদ্রবেশী পোশাক পরে মানুষই একমাত্র

ন্যাংটো হয়ে ঘুরছে তবু দেখছে না কেউ গাত্র!

 

বেদানা ও বেদনা

বেদনার মতো আচানক এক

বেদানা ধরেছে গাছে

শেকড়ের নিচে ঘুমন্ত প্রাণ

ঘুম ভেঙে চেয়ে আছে।

 

গাছের ভেতর বেড়ে ওঠে প্রাণ

রক্তকোরক ওম

লাল নদী থেকে লাল সূর্যটা

ঘিরে আছে মহাব্যোম।

 

আহারে বেদানা মুখের রোচক

বেদনা তবে কি জীবন ঘোষক?

লাল লাল দানা ফেটে যায় গাছে

শেকড়ের ঘুম স্মৃতি হয়ে আছে।

 

শীতের শয্যা

ডাকে রাতজাগা ডাহুক পাখিটা

ডেকে ডেকে হয়রান

কী যে কাতরতা কণ্ঠের সুরে

আমরা ভাবি তা গান।

 

বাঁশবাগানের মাথার ওপর

আধখানা চাঁদ ঝোলে

নিঃসীম ওই মহাকাশ যেন

শূন্যে থেকেও দোলে।

 

দেহে উত্তাপ হাড় ঠকঠক

কেঁপে ওঠে কেন তবু?

আমি কি রাতের নীরবতা ভেঙে

চিৎকার দেব প্রভু?

 

শিশিরে পেতেছি শীতের শয্যা

শিয়রে কালের ঘড়ি

স্থির যেন, ঘোর অমানিশা

বক্ষে চাপিয়া ধরি।

 

আড়মোড়া ভাঙে শীতের রাত্রি

প্রতিদিন হয় ভোর

কুয়াশার ফুল পাপড়ির ভাঁজে

খোলে সূর্যের দোর।

 

পুবের দুয়ারে উঁকি দেয় রোদ

আলসেমি তার খুব

পৃথিবীর গহ্বর থেকে উঠে

দেখি পৃথিবীর রূপ।

আবু তাহের সফররাজকবিতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ