Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

প্রিয় ৫ বই

  • দন কিহোতে— মিগুয়েল দে সার্ভেন্তেস
  • দ্য ব্রাদার্স কারমাজভ— ফিওদর দস্তয়েভস্কি
  • দ্য পিলারস অব দ্য আর্থ— কেন ফলেট
  • সঞ্চয়িতা— রবীন্দ্রনাথ ঠাকুর
  • সেই সময়— সুনীল গঙ্গোপাধ্যায়
মোস্তাক শরীফ
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯
প্রিয় ৫ বই

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয় বই তো অজস্র। কোনো বই নির্ঘুম রাত জাগিয়ে রেখেছিল, কোনোটি মনের মধ্যে ঝড় তুলেছে দিনের পর দিন। এত এত প্রিয় বইয়ের ভাণ্ডার থেকে মাত্র পাঁচটি বেছে নেওয়া সাগর সেচে মুক্তো আহরণের মতোই। তবু চেষ্টা করছি।

প্রথমেই যে বইটির কথা বলতে হবে সেটি কিশোর বয়সে পড়া, তাও সংক্ষেপিত অনুবাদ। পরে অবশ্য পুরো বইটাই পড়েছি, তাও অনুবাদেই। বইয়ের নাম ডন কুইক্সোট, সঠিক উচ্চারণ সম্ভবত ‘দন কিহোতে’। খ্যাপাটে এক স্পেনীয় ভদ্রলোক একদিন প্রিয় শিষ্য সাঙ্কো পাঞ্জাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন দুনিয়া ঘুরে আসার জন্য। তারপর যা হলো তা এক এপিক। উইন্ডমিলকে দানব ভেবে যুদ্ধ শুরু করাসহ অদ্ভুতুড়ে সব কাহিনি। সারভান্তেসের লেখা অমর এ উপন্যাস একবার হাতে না নিলে শেষ না করে উপায় নেই।

এরপর বলব ‘দ্য ব্রাদার্স কারমাজভ’ বইটির কথা। লিখেছেন ফিওদর দস্তয়েভস্কি। দস্তয়েভস্কির বই বলতে সবাই ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’-এর কথাই বলবে। আমি বলব ব্রাদার্সের কথা। ফিওদর কারামাজভ নামে এক ধনী লোকের হত্যাকাণ্ড এবং এজন্য তার পুত্র দিমিত্রিকে দোষী সাব্যস্ত করাকে ঘিরেই বইয়ের কাহিনি। মানুষের অন্তর্দ্বন্দ্ব আর আত্মশুদ্ধির অসাধারণ শিল্পিত প্রকাশ ঘটিয়েছেন দস্তয়েভস্কি। আমার কাছে একটি ‘মাস্ট রিড’ বই।

আমার তৃতীয় প্রিয় বই ‘দ্য পিলারস অব দ্য আর্থ’। লিখেছেন কেন ফলেট। ‘আই অব দ্য নিডল’ লিখে বিশ্বখ্যাত হওয়া ফলেটের সম্ভবত সেরা বই এটি। দ্বাদশ শতকের ইংল্যান্ডে কিংসব্রিজ নামে কাল্পনিক এক শহরে একটি গির্জা তৈরির ঘটনাকে কেন্দ্র করে উপন্যাসটি সাজিয়েছেন ফলেট। প্রেম, ঘৃণা, ক্ষমতার লোভ, সামাজিক বৈষম্যের অসাধারণ এক গাথা। ইংরেজিতে ‘আনপুটডাউনেবল’ যেসব বইকে বলে সেরকম। শুরু করলে শেষ করতেই হবে।

চতুর্থ প্রিয় বই রবীন্দ্রনাথের ‘সঞ্চয়িতা’। পৃথিবীতে রবীন্দ্রনাথের চেয়ে বড় কবি বা গীতিকার আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি না। রবীন্দ্রনাথের কবিতা আর গান মানেই অলৌকিকের স্পর্শ। তৃষ্ণার শান্তি। যেহেতু প্রতিটি কবিতা ও গান তিনি নিজে বেছে নিয়েছেন, প্রতিটিই অনন্য। কত হাজারবার যে ‘সঞ্চয়িতা’ পড়েছি ইয়ত্তা নেই। কখনো কয়েক মুহূর্তের জন্য, কখনো সারা দিন ধরে পড়েছি। মানুষের সৃজনশীল প্রতিভার শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ এ বই, যেটি সুখে-দুঃখে-আনন্দ-বিষাদে আমার চিরসঙ্গী।

তালিকার শেষ বই সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সময়’। বছর ত্রিশেক আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে পড়েছিলাম বইটি। একটা ঘোরের মধ্যে পড়া শেষ করেছি এবং সেই ঘোর বহুদিন কাটেনি। মধ্য উনিশ শতকের বদলে যাওয়া বঙ্গদেশের অসাধারণ এক রূপায়ণ এ বই। সে সময়ের বাবু-সংস্কৃতি, অভিজাত সমাজের ভণ্ডামি আর বিলাসিতা, সাধারণ মানুষের দুর্দশা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন সুনীল। আমার চোখে শুধু সুনীলেরই নয়, বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস।

বইদন কিহোতেসঞ্চয়িতাসেই সময়পানিশমেন্টকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা