প্রিয়
বই তো অজস্র। কোনো
বই নির্ঘুম রাত জাগিয়ে রেখেছিল,
কোনোটি মনের মধ্যে ঝড়
তুলেছে দিনের পর দিন। এত
এত প্রিয় বইয়ের ভাণ্ডার থেকে মাত্র পাঁচটি
বেছে নেওয়া সাগর সেচে মুক্তো
আহরণের মতোই। তবু চেষ্টা করছি।
প্রথমেই
যে বইটির কথা বলতে হবে
সেটি কিশোর বয়সে পড়া, তাও
সংক্ষেপিত অনুবাদ। পরে অবশ্য পুরো
বইটাই পড়েছি, তাও অনুবাদেই। বইয়ের
নাম ডন কুইক্সোট, সঠিক
উচ্চারণ সম্ভবত ‘দন কিহোতে’।
খ্যাপাটে এক স্পেনীয় ভদ্রলোক
একদিন প্রিয় শিষ্য সাঙ্কো পাঞ্জাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন
দুনিয়া ঘুরে আসার জন্য।
তারপর যা হলো তা
এক এপ...