Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

মঞ্চ পরিক্রমা

অপেক্ষাই যখন অবলম্বন

অপু মেহেদী
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭
শেয়ার করুন:
অপেক্ষাই যখন অবলম্বন

একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার নাটকের দৃশ্য

স্যামুয়েল বেকেটের ‘Waiting for Godot’ নাটকে ভ্লাদিমির ও এস্ট্রাগন নামের দুই চরিত্র একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে গডোর জন্য অপেক্ষা করে। গডো কে, কেন সে আসবে, তার কাছে তাদের কী প্রত্যাশা— এসব প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর নাটকটি দেয় না। তারা শুধু জানে, গডো আসবে। তার আগমনের মধ্য দিয়ে হয়তো তাদের জীবনের কোনো পরিবর্তন ঘটবে কিংবা বর্তমান দুর্বিষহ অবস্থা থেকে তারা উদ্ধার পাবে। কিন্তু গডো আসে না।

ঢাকা থিয়েটারের ৪৯তম প্রযোজনা ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এও অপেক্ষমাণ মানুষদের সামনে রয়েছে একটি অনিশ্চিত প্রত্যাশা। অজানা ভাইরাসের আক্রমণে শহরের মানুষের শরীর পচে যাচ্ছে। শরীরে সৃষ্টি হচ্ছে ক্ষত, সেখান থেকে বেরিয়ে আসছে কষ। মানুষ শহর ছেড়ে পালাচ্ছে। তাদের শেষ আশ্রয় স্টিমারঘাট। তারা অপেক্ষা করছে একটি স্টিমারের জন্য। তাদের বিশ্বাস, স্টিমার এলেই তারা এ বিপর্যয় থেকে মুক্তি পাবে। কিন্তু স্টিমারটি আসবে কি না, তা কেউ জানে না। সেটি বাস্তব কোনো নৌযান, নাকি বিপন্ন মানুষের সম্মিলিত কল্পনার আশ্রয়, সেই প্রশ্নও অনিষ্পন্ন। এখানেই গডো ও স্টিমারের মধ্যে অ্যাবসার্ডিটির মিল। দুটিই অনুপস্থিতির মধ্য দিয়ে উপস্থিত। তাদের কেউই মঞ্চে প্রত্যক্ষভাবে উপস্থিত হয় না; অথচ তাদের ঘিরেই চরিত্রগুলোর সমস্ত কর্মকাণ্ড আবর্তিত

নাট্যকার আনন জামান অ্যাবসার্ডিটির আশ্রয় নিয়ে অজানা এক ‘ভাইরাস’কে চিত্রায়ণ করেছেন বৃহত্তর রূপক হিসেবে। মানুষের শরীর পচে যাওয়ার দৃশ্যের মধ্য দিয়ে আসলে একটি পচনশীল সমাজের চিত্র ফুটে ওঠে। নাটকের মানুষরা যখন ভাইরাসের কারণ অনুসন্ধান করতে থাকে, তখন তারা বাইরের কোনো অদৃশ্য শত্রুকে খুঁজে পায় না। বরং তাদের নিজেদের মুখ থেকেই বেরিয়ে আসে সমাজের অপরাধের বিবরণ। রাজনৈতিক দূষণ, পোশাকশিল্পে শ্রমিকের প্রতি বৈষম্য, প্রশাসনিক দুর্নীতি, সরকারি চাকরিতে নিয়োগবাণিজ্য, খাদ্যে ভেজাল, হাসপাতাল ও ক্লিনিকের নীতিহীন ব্যবসা— সবকিছুই তাদের সম্মিলিত অপরাধের অংশ। এ স্বীকারোক্তির মধ্য দিয়ে নাটকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়— মানুষ কি প্রকৃতপক্ষে কোনো অজানা ভাইরাসের আক্রমণে আক্রান্ত, নাকি দীর্ঘদিন ধরে নিজেরাই নিজেদের জীবন ?

বেকেটের নাটকে গডো হয়তো মুক্তির প্রতীক, হয়তো ঈশ্বর কিংবা হয়তো মানুষের নিজেরই তৈরি কোনো প্রত্যাশা। ‘একটি লৌকিক কিংবা অলৌকিক স্টিমার’-এর ক্ষেত্রেও একই ধরনের বহুমাত্রিক ব্যাখ্যার সুযোগ রয়েছে। স্টিমারটি হতে পারে মুক্তির প্রতীক। আবার হতে পারে একটি সম্মিলিত বিভ্রম। তাইতো নাটকের শেষে সাঝমান বলে ওঠে— ‘আচ্ছা ভেঁপুর শব্দ শুনেছিলেন সবাই। নাকি ভ্রম ছিল ওটা?’ পরমুহূর্তেই মনমিতা বলে ওঠে— ‘ভ্রম নাতো। গুল্ম ঝোপের ছায়ার মতো অস্পষ্ট অবয়বও দেখেছিলাম, হয়তো কুয়াশায় ঢাকা পড়েছে।’ এখানে সংলাপ দুটি ‘লৌকিক’ ও ‘অলৌকিক’ দুই ধরনের তাৎপর্যই বহন করে।

নির্দেশক শহীদুজ্জামান সেলিম নাটকটির দ্বৈত সত্তাকে মঞ্চে রূপায়ণের ক্ষেত্রে একটি সচেতন নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন। নাটকের বাস্তব ও অবাস্তবের যে দ্বন্দ্ব, তা মঞ্চভাষায় প্রকাশের চেষ্টা লক্ষণীয়। নাটকটির রচনাকাল আগে হলেও এর মঞ্চায়ন-প্রক্রিয়া শুরু হয় করোনা মহামারীর সময়। ফলে নাটকের মূল সংকটের সঙ্গে সমকালীন বাস্তবতার একটি অনিবার্য সংযোগ তৈরি হয়। মহামারীর অনিশ্চয়তা, আতঙ্ক, বিচ্ছিন্নতা ও মৃত্যুভয় নাটকটির বিষয়বস্তুকে নতুন করে প্রাসঙ্গিক করে তোলে। এই প্রেক্ষাপট একদিকে যেমন নাটকটির অন্তর্নিহিত তাৎপর্য উন্মোচনের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে সমকালীন অভিজ্ঞতার সঙ্গে নাট্যকল্পের সম্পর্ক স্থাপনের চ্যালেঞ্জও তৈরি করেছে।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় ছিলেন আফজাল হোসেন। দীর্ঘ বিরতির পর মঞ্চ পরিকল্পনায় তার প্রত্যাবর্তন এ প্রযোজনার একটি উল্লেখযোগ্য দিক। স্টিমারঘাটের পরিবেশ নির্মাণে তার পরিকল্পনায় স্থানিক বাস্তবতা ও নাটকীয় আবহের দারুণ সমন্বয় ঘটেছে। তবে মঞ্চের প্রতিটি উপাদান নাট্যক্রিয়াকে কতটা গতিশীল করেছে, সেটিও খানিকটা বিবেচনার দাবি রাখে। পাশাপাশি তার করা নাটকটির পোস্টার পরিকল্পনাও উল্লেখ করার মতো। পোস্টারটি নাটকের সামগ্রিক আবহ ও নান্দনিক আবেদনকে ধারণ করতে সক্ষম হয়েছে। একটি প্রযোজনায় পোস্টারের গুরুত্ব কম নয়; দর্শকের সঙ্গে নাটকের প্রথম পরিচয় এ প্রচারচিত্রের মাধ্যমেই ঘটে।

নাটকের আবহসংগীত পরিকল্পনায় ছিলেন রাহুল আনন্দ। তার পরিকল্পিত আবহসংগীত নাটকের পরিবেশ, অনিশ্চয়তা ও রহস্যময়তাকে ঘনীভূত করতে সহায়তা করেছে। তবে সংগীতের প্রয়োগ সব ক্ষেত্রে সমান সংযত ছিল না। কিছু সংলাপের পেছনে ব্যবহৃত হামিং কখনো কখনো উচ্চকিত মনে হয়েছে। ফলে সংলাপের অন্তর্নিহিত অর্থ, আবেগ কিংবা নাটকীয় অভিঘাতের দিক থেকে দর্শকের মনোযোগ সংগীতের দিকে সরে গেছে।

আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ দৃশ্যবিন্যাস, আবহ নির্মাণ এবং লৌকিক-অলৌকিক বাস্তবতার মধ্যকার পার্থক্য ও সংযোগকে দৃশ্যমান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার অভিজ্ঞতার ছাপ আলোক পরিকল্পনায় লক্ষণীয়।

অভিনয়শিল্পীদের মধ্যে অভিজ্ঞ ও নবীন প্রজন্মের একটি সমন্বয় লক্ষ করা যায়। অভিজ্ঞ অভিনেতারা তাদের দীর্ঘদিনের মঞ্চ-অভিজ্ঞতা ও সংলাপের ওপর নিয়ন্ত্রণ দিয়ে অভিনয়ে স্বতন্ত্র মাত্রা যোগ করেছেন। অন্যদিকে, তরুণ অভিনয়শিল্পীরাও নিজেদের সামর্থ্য ও সৃজনশীলতা দিয়ে চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছেন। এই অভিজ্ঞ ও নবীন অভিনয়শিল্পীদের সম্মিলিত উপস্থিতি একটি সম্ভাবনাময় অভিনয়বিন্যাস তৈরি করলেও দলগত অভিনয় সর্বত্র সমান সংহত হয়ে উঠতে পারেনি।

তবু বলতে হয়, বেকেটের গডোর মতো আননের অলৌকিক স্টিমার হয়তো কখনোই লৌকিক রূপে এসে ঘাটে ভিড়বে না। তবুও মানুষ অপেক্ষা করবে। কারণ, কখনো কখনো অপেক্ষাই হয়ে ওঠে মানুষের বেঁচে থাকার অবলম্বন। আর সেই অপেক্ষা অন্তহীন।

অপেক্ষাঅবলম্বনমঞ্চ পরিক্রমাঅলৌকিকস্টিমারনাটকদুর্বিষহঅনিষ্পন্নকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    হয়।
    ও
    সভ্যতার
    শরীরে
    বিষ
    ঢেলে
    এসেছে