স্যামুয়েল
বেকেটের ‘Waiting for
Godot’ নাটকে ভ্লাদিমির ও এস্ট্রাগন নামের
দুই চরিত্র একটি নির্দিষ্ট স্থানে
দাঁড়িয়ে গডোর জন্য অপেক্ষা
করে। গডো কে, কেন
সে আসবে, তার কাছে তাদের
কী প্রত্যাশা— এসব প্রশ্নের কোনো
সুস্পষ্ট উত্তর নাটকটি দেয় না। তারা
শুধু জানে, গডো আসবে। তার
আগমনের মধ্য দিয়ে হয়তো
তাদের জীবনের কোনো পরিবর্তন ঘটবে
কিংবা বর্তমান দুর্বিষহ অবস্থা থেকে তারা উদ্ধার
পাবে। কিন্তু গডো আসে না।
ঢাকা
থিয়েটারের ৪৯তম প্রযোজনা ‘একটি
লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এও অপেক্ষমাণ মানুষদের
সামনে রয়ে...