Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

আহমেদ স্বপন মাহমুদের কবিতা ‘সেসব সুন্দরতার দিন’

সাহিত্য ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:২৯
আহমেদ স্বপন মাহমুদের কবিতা ‘সেসব সুন্দরতার দিন’

গ্রাফিকস: আগামীর সময়

 ১
এ এক প্রকাশ্য বাসনা
              
যদি মরে যাই—

পুষ্পবৃষ্টি হয়ে পুনরুত্থানে
জেগে উঠে, যদি

তোমাদের বুলেট ও জ্যোৎস্নার গল্প বলি—

পূর্বপুরুষের ত্যাগের মহিমা—


নদী বেয়ে যত রক্ত বয়েছিল
মায়ার চোখে জ্বলেছিল হিম
হারানোর বেদনায়

তখনো কি তোমরা স্বীকার করবে না
আদি পুরুষ ও প্রকৃতির দানের কথা!

 

২
যদি হতে পারো
প্রাণ ও প্রকৃতির প্রণয় হয়ে
উদার সন্ধ্যা বেয়ে চলে এসো।

রাত্রির গায়ে শুয়ে
সুপ্রাচীন ইতিহাসে ঘুরে এসে
পুনরায় দেখব সাত আসমানে
রূপ ও অরূপ

কী করে নিরাকার হয়ে
আমাদের অন্তরে গেঁথে আছে
প্রণয় বাসনা—

           বাসনাহীনায়।

 

৩
দাঁড়াবার কোনো জায়গা না থাকলে
সেখানেই দাঁড়িয়ে যেতে হয়।

বুকের চওড়ার সমান কিছু নাই আর
জমিনে।

আসমান, সে-ও শূন্যতার হাহাকার নিয়ে
দাঁড়িয়ে আছে।

দাঁড়াবার কৌশলই
জানাবে শিকল ভাঙার গান
কীভাবে গেয়ে জাগাতে হয়
শরীর ও প্রণোদনা।

দাঁড়াতে জানলেই কেবল দৌড়ানো যায়
পায়ের কসরত এতটুকু শুধু।

বাকি সব স্বপ্ন, অথবা সমাধি।

না হয়, মানুষ কেবল
হাত-পা বিশিষ্ট সুচতুর পতঙ্গ সমান।

 

৪
সেসব সুন্দরতার দিন
মলিন বিবসনা আজ
জমে আছে স্তূপাকারে
অবহেলায়—

নির্মমতার কোনো স্থানকালপাত্র নেই।
বন্দুকের নিশানা যেকোনো সময়
বদলাতে পারে দিক

দিগ্বিদিক যারা ওড়াচ্ছে অবলীলায়
হিংসা ও ঘৃণার গরিমা
তারাও বিলীন হবে পলে

কেবল ভালোবাসা জারি হলে
সৌন্দর্য জেগে ওঠে
স্বপ্ন ও সমুদ্রের গান গায়।

তখন সকল কালি ও কালিমা
নীলিমায় বিলীন হয়ে
দেখাবে আলোর মুখ।

প্রেম ও সৌন্দর্য কখনো থাকে না গোপন।

 

৫
নরম তুলতুলে পশমের একটা গুলি
আমার বুক ভেদ করে চলে যাবার পর
বুক থেকে রক্ত ঝরছিল।

তার চেয়ে বেশি অনুরক্ত ছিল প্রাণ
সাধে ও সাধনায়

দুনিয়ার রীতি এই
মরিবার কোনো কারণ লাগে না।

ঈশ্বরেরা যেকোনো অজুহাতে
বন্দুক হাতে দাঁড়াতে পারেন সামনে

আসমান জমিন লম্বা ক্ষমতার
প্রমাণ লাগে না আর

কেবলই বুকে রক্ত ঝরে
কেবলই জাতীয় অন্ধকার
ক্রসফায়ার।

 

কবিতাস্বপন মাহমুদকাজললেখা
    শেয়ার করুন:
    Advertisement
    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    সৌদি আরবের কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩২

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    জয়পুরহাটে স্টুডিওতে মেকআপ ও ব্যান্ডেজ পরিয়ে বানানো হয়েছে জুলাইযোদ্ধা!

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৯

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ঢলের বালুতে ঢেকেছে আমনের ক্ষেত

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ঢাকা কলেজিয়েট স্কুল

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫১

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    প্রবাসী ভোটের মাঠে এগিয়ে জামায়াত-এনসিপি, কমিটি সংকটে বিএনপি

    ১০ আগস্ট ২০২৬, ০০:১২

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ঘোর সংকটে রক্ষার ৫ পথ

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:১২

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    পোষা প্রাণীই বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৫০

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ১০ আগস্ট ২০২৬, ০০:১০

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে

    ১০ আগস্ট ২০২৬, ০০:৩৪

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    সংবিধানে প্রতিশ্রুতি বাস্তবে বৈষম্য

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    চীনের বাজারে রেডমি নোট ১৭

    ১০ আগস্ট ২০২৬, ০০:৪৩

    বেগতিক গতি

    বেগতিক গতি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    নবীনগরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    ০৯ আগস্ট ২০২৬, ২২:০৭

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    মিয়ানমারের সঙ্গে নতুন সম্পর্কের হাতছানি

    ১০ আগস্ট ২০২৬, ০৫:৪৬

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ, স্বামী আটক

    ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩৮

    advertiseadvertise