Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

ঝরা পাতার সংসার

আইজ্যাক রবিনসন। ভাষান্তর: সুমন কায়সার
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০:৫৩
শেয়ার করুন:
ঝরা পাতার সংসার

গ্রাফিকস: আগামীর সময়

সে রাতে আমার ঘুমই হলো না বলা চলে। সকালে লোকগুলো আমাকে নিয়ে গেল আরেকটা রুমে। ঘরটায় একটা চেয়ার আর লোহার টেবিল ছাড়া কিছুই নেই। চেয়ারটায় বসানো হলো আমাকে। মাথার ওপর ছাদ থেকে ঝুলছে একটা বাল্ব। ঘরের ভেতরের বাতাসটা ভেজা ভেজা। কেমন যেন একটা ধাতব গন্ধ ভাসছে। যে সেলে কাল রাতে ছিলাম তার চেয়েও বেশি ঠাণ্ডা এখানে। বাইরে কোথাও থেকে মৃদু একটা যান্ত্রিক গুঞ্জন ভেসে আসছে। জেনারেটর বা এরকম কিছু একটা হবে হয়তো।

কংক্রিটের মেঝেতে বুটের কর্কশ শব্দ শোনা গেল। একটু পরই দুজন লোক এসে দাঁড়ালো আমার সামনে। একজন লম্বা চওড়া শরীর, হাতদুটো বুকের ওপর আড়াআড়ি রাখা। মুখ ভাবলেশহীন। দ্বিতীয়জন তার চেয়ে কিছুটা খাটো। তবে আরও মোটাসোটা। একটু দূরত্ব রেখে আস্তে আস্তে টেবিলের চারপাশে ঘুরলো ছোটখাটো লোকটা। সচেতনভাবেই মেঝেতে বুটের শব্দ তুলছে। তবে কারো মুখেই এ পর্যন্ত কোন শব্দ নেই।

নীরবতা ভেঙে প্রশ্ন করলো লম্বাজন, ‘দিনকয়েক আগে তুমি দোনেৎস্ক গিয়েছিলে, তাই না?’

আমার গলা শুকিয়ে আসছিল। কথা বলতে ইতস্তত করছিলাম। লম্বা একটা শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ, পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’

‘পরিবার? না অন্য কেউ’, খাটো লোকটা খোঁচার সুরে বললো।

আমি একথার উত্তর দিলাম না। অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম। তবে লোকটার চোখ আমার দিকে তীরের মতো বিঁধে আছে তা ঠিকই বুঝতে পারছিলাম ।

‘ইগর না ওর নাম?’, আরেকটু কাছে ঘেঁষে প্রশ্ন করলো লোকটা। ‘ওর সঙ্গে তিনদিন কাটিয়েছো তুমি। কী এত আলাপ হলো তোমাদের?’

‘ওর সঙ্গে তো আমার কয়েকমাস ধরে দেখাই হচ্ছিল না’, বললাম আমি। গলা প্রায় কাঁপছে। ‘শুধু কুশল বিনিময়, পরিবারের খোঁজখবর এই যা।’

খাটো লোকটা আমার দিকে আরও ঝুঁকে পড়লো, ‘খোঁজখবর, না? একজন বিচ্ছিন্নতাবাদী সেনার সঙ্গে শুধু খোঁজখবর, বললেই হলো!’

আমি কিছু বলার আগেই লম্বা লোকটা চরম বিরক্তি নিয়ে টেবিলে ধাম করে চাপড় মারলো একটা।

আবার সেলে পাঠিয়ে দেওয়া হলো আমাকে।

পরের কয়েকটা ঘন্টা নীরবতার মধ্যেই কাটলো। পাথর সময় গড়িয়ে চলল এভাবেই। টানা সেলের বিছানায় স্থির শুয়ে রইলাম। চোখ ছোট জানালাটার আলো বাড়াকমার দিকে। কেউ আর এদিকে এলো না।

লোকগুলোর প্রশ্ন নিয়ে অনেক ভাবলাম আমি। ইগরকে নিয়েও ভাবলাম। ওরা আর কী কী এরইমধ্যে জেনে গেছে সে চিন্তাও ঘুরপাক খাচ্ছিলো মাথার ভেতর।

হয়তো এই জেরা নিতান্তই নিয়মরক্ষার জন্য। সিদ্ধান্ত নেওয়ার আগে একটা পর্যায়ে তাদের হয়তো এটা করতে হয়। হয়তো তারা কোন জবাব খুঁজছেই না। তাদের হাতে হয়তো ইতিমধ্যেই সব জবাব আছে।

আমার ভয়টা কাটছেই না। ভয়ের ধরনটা হয়তো বদলাচ্ছে। নিজের কী হতে পারে তা নিয়ে আকাশ পাতাল নানা ভাবনা এলো মাথায়। ওরা কী আমার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনবে? না বিচার ছাড়াই এখানে আটকে রাখবে অনির্দিষ্টকাল? নাকি স্রেফ গায়েবই করে দেবে? দরজার বাইরে প্রতিটা শব্দে উঠে বসছিলাম আমি। দমবন্ধ করা নীরবতার মধ্যে একেকটা মুহুর্ত লাগছিল আগের চেয়ে ভারী।

অজানা কিছু, যার জন্য তৈরি হওয়া যায় না তার জন্য অপেক্ষা করতে হলে মনে হয় এমনই লাগে। যে পর্যন্ত ব্যাপারটা না শুরু হচ্ছে ততক্ষণ তা বোঝারও উপায় নেই।

তিন দিনের দিন ওরা আমাকে আবার সেই রুমটাতে নিয়ে গেল। এবার অপেক্ষা করছিলেন এক মহিলা। পাথরের মতো শীতল, গম্ভীর মুখ।

আরও পড়ুন

ঝরা পাতার সংসার

০৬ নভেম্বর ২০২৬

‘ মাশা, খামোকা ঝামেলা বাড়াচ্ছো কেন?’, আমি সামনে যেতেই নরম গলায় বললেন মহিলা। ‘আমরা ইগরকে চিনি। ও তো পরিচিত বিচ্ছিন্নতাবাদী। আমরা শুধু সত্যি কথাটা জানতে চাই। ওর সঙ্গীসাথীদের তথ্য চাই। কোথায় থাকে, কীভাবে কী করে এইসব।’

আমি মাথা নেড়ে বললাম, ‘আমি এর কিছুই জানি না। এসবের সঙ্গে আমার কোনই সম্পর্ক নাই। ওকে খুব মিস করছিলাম বলেই দেখা করতে দোনেৎস্ক গিয়েছিলাম।’

মহিলা দীর্ঘশ্বাস ফেলে পেছনে থাকা একজনকে ইশারায় কিছু বললেন। একটা মোটাসোটা ফাইল আমার সামনের টেবিলে এনে রাখা হলো। মহিলা আস্তে আস্তে একটা একটা করে পাতা ওল্টাতে লাগলেন।

‘আমাদের কাছে কিন্তু ইগরের ছবি আছে। তোমার গতিবিধির ছবিও। তোমার ধারণা আমরা কিছু জানি না? তুমি আসলে সীমা পার হয়ে গেছ, মাশা। তাড়াতাড়ি বলে ফেলো ও কোথায় কী করছে? নাইলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু।’

বুকের ভেতর হৃদপিণ্ডটা লাফাতে শুরু করল। এদের ‘অন্য ব্যবস্থা’ কী তা নিয়ে তো কম কথা শুনি নাই! ঘরটা হঠাৎ করেই যেন আরও অনেক ঠাণ্ডা লাগছিল। মেঝের ঠাণ্ডা কংক্রিট থেকে হিমশীতল একটা স্রোত পা বেয়ে ওপরে উঠছিল।

সেই রাতে আমাকে খেতে দেওয়া হলো ছোট এক টুকরা রুটি আর এক কাপ পানি। আর কিচ্ছু না।

কদিন আটক থাকতে হয় কে জানে! তাই দেয়ালে দাগ দিয়ে দিন তারিখের হিসাব রাখছিলাম। চতুর্থ দিনে আবার সেই রুমে নিয়ে গেল আমাকে। এবার টেবিলের ওপর ফাইলটা রেখে মেলে ধরা হলো যাতে আমি দেখতে পারি। একে একে ছবিগুলো দেখালো আমাকে। ইউনিফর্ম পরা ইগরের ছবি, হাতে রাইফেল। একটা ছবিতে দোনেৎস্কের ক্রসিং পার হচ্ছি আমি।

‘এগুলো দেখো। আবার বলো, তুমি কিছুই জানো না?’, বললেন সেই গোমড়ামুখো মহিলা।

আবার দুপাশে মাথা নাড়লাম আমি। ততক্ষণে চোখ জ্বলতে শুরু করেছে নোনা পানিতে।

‘আমি শুধু ওকে দেখতে চেয়েছিলাম, বিশ্বাস করুন। কসম করে বলছি। অপারেশনের কিছুই জানি না’, মরীয়া কণ্ঠে বললাম আমি।

অন্য লোকগুলোর একজন বললো, ‘তোমার একটা ভালো ভবিষ্যৎ ছিল মাশা। তুমি একটা স্মার্ট মেয়ে। কিমোর মতো জায়গায় পড়ছো। স্রেফ একটা বিচ্ছিন্নতাবাদী দুর্বৃত্তের জন্য সব হারাতে চাও’?

`আমি তো অন্যায় কিছু করি নাই,’ কোনমতে বললাম আমি। গলার আওয়াজ প্রায় নিজেই শুনতে পারছি না।

‘অনেক হয়েছে মাশা’, বিরক্ত গলায় বলে উঠলো মোটা লোকটা। ‘আমরা জানি তুমি কিছু লুকাচ্ছ। ইগরের ইউনিট নিয়ে আমাদের কিছু বলো।’

‘কসম খোদার, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন’, কাদোকাদো গলায় বললাম।

‘বিচ্ছিন্নতাবাদীর প্রতি এইরকম আনুগত্য? একজন অপরাধীর জন্য? এটাই তোমার সিদ্ধান্ত?’ খোঁচা মেরে বললো অন্য লোকটা।

‘আমি এসবের সঙ্গে মোটেই জড়িত না, বললাম তো!’, প্রতিবাদ করলাম আমি। গলায় যদিও জোর কম।

‘তোমার ধারণা কেউ এ কথা বিশ্বাস করবে?’, আমার দিকে একটু ঝুঁকে এসে প্রশ্ন করলো সে।

(চলবে)

ঝরা পাতার সংসারকাজললেখাআইজ্যাক রবিনসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী